YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 110

110
দায়ূদের সঙ্গীত।
1সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বস,
যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি।
2সদাপ্রভু সিয়োন হইতে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করিবেন,
তুমি আপন শত্রুদের মধ্যে কর্ত্তৃত্ব করিও।
3তোমার বিক্রম দিনে#110:3 (বা) তোমার সৈন্যসামন্ত [সংগ্রহ] দিনে। তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে;
পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে,
তোমার যুবকেরা তোমার কাছে শিশির তুল্য।#110:3 (বা) তোমার শিশিরবৎ যৌবনকাল আছে।
4সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না,
তুমি অনন্তকালীন যাজক,
মল্কীষেদকের রীতি অনুসারে।
5তোমার দক্ষিণে স্থিত প্রভু
আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন।#110:5 (বা) করিয়াছেন।
6তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন,#110:6 (বা) করিয়াছেন।
তিনি শবে দেশ পরিপূর্ণ করিবেন,#110:6 (বা) করিয়াছেন।
তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন;#110:6 (বা) করিয়াছেন।
7তিনি পথিমধ্যে স্রোতের জল পান করিবেন;
এইজন্য মস্তক তুলিবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in