গণনাপুস্তক। 29
29
1আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে। 2তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দ্দোষ একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস, 3এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, মেষের জন্য দুই দশমাংশ, 4ও সাতটী মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সূজি; 5এবং তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত নিবেদন করিবে। 6অমাবস্যার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে।
7আর সেই সপ্তম মাসের দশম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং কোন কার্য্য করিবে না। 8কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে তোমরা একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস উৎসর্গ করিবে; তোমাদের জন্য এই সকল নির্দ্দোষ হওয়া চাই; 9এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, সেই মেষের জন্য দুই দশমাংশ, 10ও সাতটী মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশে তৈলমিশ্রিত সূজি; 11এবং পাপার্থক বলিরূপে এক ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। পাপার্থক প্রায়শ্চিত্তবলি, নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
12আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন করিবে। 13আর সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে তেরটী পুংগোবৎস, দুইটী মেষ, ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস উৎসর্গ করিবে; 14এই সকল নির্দ্দোষ হওয়া চাই; এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া তেরটী পুংগোবৎসের মধ্যে প্রত্যেক বৎসের জন্য তিন তিন দশমাংশ, দুইটী মেষের মধ্যে এক এক মেষের জন্য দুই দুই দশমাংশ, 15এবং চৌদ্দটী মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সূজি, 16এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
17আর দ্বিতীয় দিবসে তোমরা নির্দ্দোষ বারটী পুংগোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 18এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 19এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
20আর তৃতীয় দিবসে তোমরা নির্দ্দোষ এগারটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 21এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 22এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
23আর চতুর্থ দিবসে তোমরা নির্দ্দোষ দশটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 24এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 25এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
26আর পঞ্চম দিবসে তোমরা নির্দ্দোষ নয়টী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 27এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 28এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
29আর ষষ্ঠ দিবসে তোমরা নির্দ্দোষ আটটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 30এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 31এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
32আর সপ্তম দিবসে তোমরা নির্দ্দোষ সাতটী গোবৎস, দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটী মেষবৎস, 33এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 34এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
35আর অষ্টম দিবসে তোমাদের উৎসব হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না। 36কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দ্দোষ একটী গোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস, 37এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 38এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
39এই সমস্ত তোমরা আপনাদের নিরূপিত পর্ব্বসমূহে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে। তোমাদের হোম, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানযুক্ত যে মানত ও স্বইচ্ছায় দত্ত উপহার, তাহা হইতে ইহা ভিন্ন।
40মোশি সদাপ্রভু হইতে প্রাপ্ত আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণকে সকল কথা কহিলেন।
Currently Selected:
গণনাপুস্তক। 29: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.