নহিমিয়ের পুস্তক। 11
11
যিরূশালেম প্রভৃতি নগর-বাসী যিহূদীদের তালিকা।
1আর লোকদের অধ্যক্ষগণ যিরূশালেমে বাস করিল; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরূশালেমে বাস করণার্থে প্রতি দশ জনের মধ্যে এক জনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাঁট করিল। 2আর যে সকল লোক ইচ্ছাপূর্ব্বক যিরূশালেমে বাস করিতে চাহিল, লোকেরা তাহাদিগের ধন্যবাদ করিল। 3প্রদেশের এই সকল প্রধান লোক যিরূশালেমে বসতি করিল। কিন্তু যিহূদার নগরে নগরে ইস্রায়েল, যাজকেরা, লেবীয়েরা, নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল। 4আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন। 5আর বারূকের পুত্র মাসেয়; সেই বারূক কল্হোষির পুত্র, কল্হোষি হসায়ের পুত্র, হসায় অদায়ার পুত্র, অদায়া যোয়ারীবের পুত্র, যোয়ারীব সখরিয়ের পুত্র, সখরিয় শীলোনীয়ের পুত্র।
6যিরূশালেম-নিবাসী পেরস-সন্তান সর্ব্বশুদ্ধ চারি শত আটষট্টি জন বীরপুরুষ ছিল। 7আর বিন্যামীনের এই সকল সন্তান; মশুল্লমের পুত্র সল্লূ, সেই মশুল্লম যোয়েদের পুত্র, যোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়া মাসেয়ের পুত্র, মাসেয় ঈথীয়েলের পুত্র, ঈথীয়েল যিশায়াহের পুত্র। 8ইহার পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি নয় শত আটাশ জন। 9আর শিখ্রির পুত্র যোয়েল তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল, এবং হস্সনূয়ার পুত্র, যিহূদা নগরের দ্বিতীয় কর্ত্তা ছিল। 10যাজকদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়; 11সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ। 12আর গৃহের কর্ম্মকারী তাহাদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্সির পুত্র, অম্সি সখরিয়ের পুত্র, সখরিয় পশ্হূরের পুত্র, পশ্হূর মল্কিয়ের পুত্র। 13আর অদায়ার ভ্রাতৃগণ দুই শত বিয়াল্লিশ জন পিতৃকুলপতি ছিল, এবং অসরেলের পুত্র অমশয়; সেই অসরেল অহসয়ের পুত্র, অহসয় মশিল্লেমোতের পুত্র, মশিল্লেমোৎ ইম্মেরের পুত্র। 14আর তাহাদের ভ্রাতৃগণ এক শত আটাশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্গদোলীমের পুত্র। 15আর লেবীয়দের মধ্যে; হশূবের পুত্র শিময়িয়; সেই হশূব অস্রীকামের পুত্র, অস্রীকাম হশবিয়ের পুত্র, হশবিয় বুন্নির পুত্র। 16আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ ঈশ্বরের গৃহের বহিঃস্থ কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল। 17আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।
18পবিত্র নগরস্থ লেবীয়েরা সর্ব্বশুদ্ধ দুই শত চৌরাশী জন ছিল। 19আর দ্বারপালেরা—অক্কুব, টল্মোন, ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ—এক শত বাহাত্তর জন ছিল।
20আর ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা যিহূদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত। 21কিন্তু নথীনীয়েরা ওফলে বাস করিত, এবং সীহ ও গীষ্প নথীনীয়দের অধ্যক্ষ ছিল।
22আর বানির পুত্র উষি যিরূশালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মীখার পুত্র; মীখা আসফবংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি ঈশ্বরের গৃহের কর্ম্মের অধ্যক্ষ ছিল। 23কেননা তাহাদের বিষয়ে রাজার এক আজ্ঞা ছিল, এবং গায়কদের জন্য প্রতিদিন নিরূপিত অংশ দত্ত হইত।
24আর যিহূদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
25আর গ্রাম সকল ও তৎসংক্রান্ত ক্ষেত্রের বিষয়; যিহূদা-সন্তানেরা কেহ কেহ কিরিয়ৎ-অর্ব্বে ও তাহার উপনগরসমূহে, দীবোনে ও তাহার উপনগরসমূহে, 26যিকব্সেলে ও তাহার গ্রামসমূহে, আর যেশূয়েতে, 27মোলাদাতে, বৈৎপেলটে, হৎসর-শুয়ালে, বের্-শেবাতে ও তাহার উপনগরসমূহে, 28সিক্লগে, মকোনাতে ও তাহার উপনগরসমূহে, 29ঐন-রিম্মোণে, সরায় ও যম্মুতে, 30সানোহে, অদুল্লমে ও তাহাদের গ্রামসমূহে, লাখীশে ও তৎসংক্রান্ত ক্ষেত্রে, অসেকাতে ও তাহার উপনগরসমূহে বাস করিত; বস্তুতঃ তাহারা বের্-শেবা অবধি হিন্নোম উপত্যকা পর্য্যন্ত তাম্বুতে বাস করিত। 31বিন্যামীন-সন্তানেরা গেবা অবধি মিক্মসে ও অয়াতে, এবং বৈথেলে ও তাহার উপ-নগরসমূহে, 32অনাথোতে, নোবে, অননিয়াতে, হাৎসারে, 33,34রামাতে, গিত্তয়িমে, হাদীদে, 35সবোয়িমে, নবল্লাটে, লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত। 36আর যিহূদার সম্পর্কীয় কোন কোন পালাভুক্ত কতকগুলি লেবীয় বিন্যামীনের সহিত সংযুক্ত হইল।
Currently Selected:
নহিমিয়ের পুস্তক। 11: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.