YouVersion Logo
Search Icon

যিশাইয় ভাববাদীর পুস্তক। 4

4
1আর সেই দিন সাত জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর।
2সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারা বাঁচিবে, তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য্য হইবে। 3আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে—যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে—সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। 4অগ্রে প্রভু বিচারের আত্মা ও দাহের আত্মা দ্বারা সিয়োনের কন্যাগণের মল ধৌত করিবেন, এবং যিরূশালেমের মধ্য হইতে তাহার রক্ত দূর করিয়া দিবেন। 5আর সদাপ্রভু সিয়োন পর্ব্বতস্থ সমস্ত আবাসের ও তাহার সভা সকলের উপরে দিনমানে মেঘ ও ধূম, এবং রাত্রিতে প্রজ্বলিত অগ্নির তেজ সৃষ্টি করিবেন, বস্তুতঃ সকল প্রতাপের উপরে চন্দ্রাতপ থাকিবে। 6আর দিনমানে গ্রীষ্মনিবারক ছায়া দিবার জন্য, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় ভাববাদীর পুস্তক। 4