1 বংশাবলি। 8
8
1বিন্যামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্বেল, 2ও তৃতীয় অহর্হ, চতুর্থ নোহা, ও পঞ্চম রাফা।
3আর বেলার সন্তান অদ্দর, গেরা, 4অবীহূদ, অবীশূয়, নামান, 5আহোহ, গেরা, শফূফন ও হূরম।
6এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। 7আর তিনি নামান, অহিয় ও গেরা, ইহাঁদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ।
8আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্য্যা হূশীম ও বারা। 9আর তাঁহার হোদশ নামিকা স্ত্রীর গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় ও মির্ম; 10তাঁহার এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন।
11আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল।
12আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,
13এবং বরীয় ও শেমা; ইহাঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইহাঁরা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন। 14আর বরীয়ের সন্তান অহিয়ো, শাশক, 15যিরেমোৎ, সবদিয়, অরাদ, 16এদর, মীখায়েল, যিশ্পা ও যোহ।
17আর ইল্পালের সন্তান সবদিয়, মশুল্লম, 18হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব।
19আর শিমিয়ির সন্তান যাকীম, 20সিখ্রি, সব্দি, 21ইলীয়ৈনয়, সিল্লথয়,
22ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। 23আর শাশকের সন্তান যিশ্পন, এবর, 24ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, 25এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
26আর যিরোহমের সন্তান শিম্শরয়, 27শহরিয়, অথলিয়, যারিশিয়, এলিয় ও সিখ্রি।
28ইহাঁরা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইহাঁরা যিরূশালেমে বাস করিতেন।
29আর গিবিয়োনের পিতা [যিয়ীয়েল] গিবিয়োনে বাস করিতেন, তাঁহার স্ত্রীর নাম মাখা। 30তাঁহার জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, 31কীশ, বাল, নাদব, গদোর, অহিয়ো ও সখর। 32আর মিক্লোতের পুত্র শিমিয়। ইহাঁরাও আপন ভাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতাদের কাছে বাস করিতেন।
33নেরের পুত্র কীশ, কীশের পুত্র শৌল, শৌলের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল। 34আর যোনাথনের পুত্র মরীব্-বাল, ও মরীব্-বালের পুত্র মীখা।
35আর মীখার সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস। 36আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা। 37মোৎসার পুত্র বিনিয়া, তাহার পুত্র রফায়, তাহার পুত্র ইলীয়াসা, তাহার পুত্র আৎসেল।
38আৎসেলের ছয় পুত্র; তাহাদের নাম এই এই; অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান; ইহারা সকলে আৎসেলের সন্তান। 39আর তাহার ভ্রাতা এশকের সন্তান—জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
40আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
Currently Selected:
1 বংশাবলি। 8: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.