1 বংশাবলি। 4
4
1যিহূদার সন্তান—পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল। 2আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী।
3আর এই সকল ঐটমের পিতার সন্তান—যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী। 4আর গাদোরের পিতা পনূয়েল, হূশের পিতা এসর। ইহারা বৈৎলেহমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।
5তকোয়ের পিতা অস্হূরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা। 6নারা তাহার ঔরসে অহুষমকে, হেফরকে, তৈমিনিকে ও অহষ্টরিকে প্রসব করিল। এই সকল নারার সন্তান। 7আর হিলার সন্তান—সেরৎ, যিৎসোহর ও ইৎনন।
8আর হক্কোষের সন্তান—আনূব ও সোবেবা, এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল।
9আর যাবেষ আপন ভ্রাতৃগণের মধ্যে সর্ব্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন; তাঁহার মাতা তাঁহার নাম যাবেষ রাখিয়া বলিয়াছিলেন, আমি ত দুঃখেতে প্রসব করিলাম। 10আর যাবেষ ইস্রায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্ব্বাদ কর, আমার অধিকার বৃদ্ধি কর, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা কর। তাহাতে ঈশ্বর তাঁহার যাচিত বিষয় দান করিলেন।
11শূহের ভ্রাতা কলূবের পুত্র মহীর, সে ইষ্টোনের পিতা। 12ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ, এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এই সকল রেকার লোক।
13আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায়, এবং অৎনীয়েলের পুত্র হথৎ। 14আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।
15আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান—ঈরূ, এলা ও নয়ম, এবং এলার সন্তানগণ, ও কনস।
16আর যিহলিলেলের সন্তান—সীফ, সীফা, তীরিয় ও অসারেল।
17আর ইষ্রার সন্তান—যেথর, মেরদ, এফর ও যালোন, এবং [মেরদের মিস্রীয়া স্ত্রীর] গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশ্বহ জন্মিল। 18আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।
19নহমের ভগিনী হোদিয়ের স্ত্রীর সন্তান গর্ম্মীয় কিয়ীলার পিতা ও মাখাথীয় ইষ্টিমোয়।
20আর শীমোনের সন্তান—অম্নোন, রিণ্ণ, বিন্-হানন, তীলোন। আর যিশীর সন্তান সোহেৎ ও বিন্-সোহেৎ।
21যিহূদার পুত্র শেলার সন্তান—লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা, এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী, 22আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্ত্তা, ও যাশূবিলেহম। 23এ অতি পুরাতন কথা। ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজার কার্য্য করণার্থে তথায় তাঁহার নিকটে বাস করিত।
শিমিয়োনের বংশাবলি।
24শিমিয়োনের সন্তান—নমূয়েল, যামীন, যারীব, সেরহ, শৌল। 25তাহার পুত্র শল্লুম, তাহার পুত্র মিব্সম, তাহার পুত্র মিশ্ম। 26মিশ্মের সন্তান—তাহার পুত্র হম্মুয়েল, তাহার পুত্র শক্কূর, তাহার পুত্র শিময়ি। 27শিময়ির ষোল পুত্র ও ছয় কন্যা ছিল, কিন্তু তাহার ভ্রাতাদের অনেক সন্তান ছিল না, এবং তাহাদের সমস্ত গোষ্ঠী যিহূদা-সন্তানদের ন্যায় বৃদ্ধি পাইল না।
28তাহারা বের-শেবাতে, মোলাদাতে, 29হৎসর-শূয়ালে, বিল্হাতে, এৎসমে, তোলদে, 30বথূয়েলে, হর্ম্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে, 31বৈৎ-বিরীতে ও শারয়িমে বাস করিত; দায়ূদের রাজত্ব পর্য্যন্ত তাহাদের এই সকল নগর ছিল। 32আর তাহাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচ নগর; 33আর বাল পর্য্যন্ত এই সকল নগরের চতুর্দ্দিক্স্থিত সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাসস্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে।
34আর মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ, 35আর যোয়েল, এবং অসীয়েলের সন্তান সরায়ের সন্তান যোশিবিয়ের সন্তান যেহূ; 36আর ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল ও বনায়; 37এবং শময়িয়ের সন্তান শিম্রির সন্তান যিদয়িয়ের সন্তান অলোনের সন্তান শিফির সন্তান সীষঃ; 38স্ব স্ব নামে উল্লিখিত এই লোকেরা আপন আপন গোষ্ঠীর মধ্যে অধ্যক্ষ ছিল, এবং ইহাদের সকল পিতৃকুল অতিশয় বৃদ্ধি পাইল। 39তাহারা আপনাদের পশুপালের জন্য চরাণির অন্বেষণে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্ব্বপার্শ্ব পর্য্যন্ত গেল। 40তাহারা বহুতৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্ব্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্ব্বে সেই স্থানে বাস করিত।
41যিহূদার হিষ্কিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিয়ূনীয়দিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; অদ্যাপি সেইরূপ আছে; পরে আপনারা উহাদের পরিবর্ত্তে বসতি করিল, কেননা সে স্থানে তাহাদের পালের জন্য চরাণি ছিল। 42আর তাহাদের কতকগুলি লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করিয়া সেয়ীর পর্ব্বতে গেল। 43আর অমালেকীয়দের যে লোকেরা পলায়ন দ্বারা রক্ষা পাইয়াছিল, তাহাদিগকে আঘাত করিয়া সেই স্থানে বসতি করিল; অদ্যাপি করিতেছে।
Currently Selected:
1 বংশাবলি। 4: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.