1 বংশাবলি। 24
24
1হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর। 2কিন্তু নাদব ও অবীহূ আপনাদের পিতার অগ্রে মারা পড়িল, এবং তাহাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর যাজক হইলেন। 3আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন। 4তাহাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল; ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ষোল জন পিতৃকুলপতি, ও ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃকুলপতি হইল। 5পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল। 6আর রাজার, অধ্যক্ষদের, সাদোক যাজকের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং যাজকীয় ও লেবীর পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শময়িয় লেখক তাহাদের নাম লিখিলেন; বস্তুতঃ ইলিয়াসরের জন্য এক, ও ঈথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল।
7তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠিল; 8দ্বিতীয় যিদয়িয়ের, তৃতীয় হারীমের, 9চতুর্থ সিয়োরীমের, পঞ্চম মল্কিয়ের, 10ষষ্ঠ মিয়ামীনের, সপ্তম হক্কোষের, 11অষ্টম অবিয়ের, নবম যেশূয়ের, দশম শখনিয়ের, একাদশ ইলীয়াশীবের, 12দ্বাদশ যাকীমের, 13ত্রয়োদশ হুপ্পের, 14চতুর্দ্দশ যেশবাবের, পঞ্চদশ বিল্গার, 15ষোড়শ ইম্মেরের, সপ্তদশ হেষীরের, 16অষ্টাদশ হপ্পিসেসের, ঊনবিংশ পথাহিয়ের, 17বিংশ যিহিষ্কেলের, একবিংশ যাখীনের, 18দ্বাবিংশ গামূলের, ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের [নামে উঠিল]। 19ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারোণ কর্ত্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্ম্মের জন্য এই শ্রেণী হইল।
20লেবির অবশিষ্ট সন্তানদের কথা। অম্রামের সন্তানদের মধ্যে শবূয়েল, শবূয়েলের সন্তানদের মধ্যে যেহদিয়।
21রহবিয়ের কথা; রহবিয়ের সন্তানদের মধ্যে যিশিয় প্রধান।
22যিষ্হরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।
23আর [হিব্রোণের] পুত্র যিরিয় [প্রধান], দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।
24উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।
25মীখার ভ্রাতা যিশিয়; যিশিয়ের পুত্রদের মধ্যে সখরিয়।
26মরারির পুত্র মহলি ও মূশি; যাসিয়ের পুত্র বিনো। 27মরারির সন্তান—যাসিয়ের পুত্র বিনো। শোহম, সক্কুর ও ইব্রি। 28মহলির পুত্র ইলিয়াসর, ইহার পুত্র ছিল না। 29কীশের কথা; কীশের পুত্র যিরহমেল। 30মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।
31আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।
Currently Selected:
1 বংশাবলি। 24: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.