গীতসংহিতা 86
86
দায়ূদের প্রার্থনা।
1হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও,
কারণ আমি দুঃখী আর অভাবী।
2আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;
হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে
তাকে তুমি রক্ষা কর।
3হে প্রভু, আমার প্রতি দয়া কর,
কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।
4তোমার দাসের মনে আনন্দ দাও,
কারণ হে প্রভু, আমার অন্তর
আমি তোমার দিকেই তুলে ধরছি।
5হে প্রভু, তুমি মংগলময় ও ক্ষমাশীল;
যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালবাসায় ভরপুর।
6হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও;
আমার মিনতির কান্না তুমি শোন।
7বিপদের দিনে আমি তোমাকে ডাকব,
কারণ তুমি আমাকে উত্তর দেবে।
8হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই;
তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না।
9হে প্রভু, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে
তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে;
তারা তোমার গুণগান করবে।
10তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাক;
একমাত্র তুমিই ঈশ্বর।
11হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,
যাতে আমি তোমার সত্যে চলতে পারি;
তোমাকে ভক্তি করার জন্য
আমার দোটানা অন্তরকে তুমি এক কর।
12হে প্রভু, আমার ঈশ্বর,
আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব;
চিরকাল তোমার গুণগান করব।
13আমার প্রতি তোমার অটল ভালবাসার সীমা নেই;
মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গা থেকে
তুমি আমার প্রাণ রক্ষা করেছ।
14হে ঈশ্বর, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
অত্যাচারীর দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে।
তোমার প্রতি সেই লোকদের কোন ভক্তি নেই।
15কিন্তু হে প্রভু, তুমি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর;
তুমি সহজে অসন্তুষ্ট হও না,
তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার সীমা নেই।
16তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর;
তোমার দাসকে তোমার শক্তি দান কর;
তোমার দাসীর ছেলেকে রক্ষা কর।
17তোমার মংগল ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও,
যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়;
কারণ হে সদাপ্রভু, তুমিই আমাকে সাহায্য করেছ
আর সান্ত্বনা দিয়েছ।
Currently Selected:
গীতসংহিতা 86: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000