YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 87

87
কোরহের বংশের একটা গান। একটা গীত।
1সদাপ্রভু পবিত্র পাহাড়শ্রেণীর উপরে তাঁর শহর স্থাপন করেছেন।
2যাকোব-বংশের অন্য সব বাসস্থানের চেয়ে
তিনি সিয়োনের ফটকগুলো ভালবাসেন।
3হে ঈশ্বরের শহর, তোমার সম্বন্ধে
অনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা]
4সদাপ্রভু বলছেন, “যারা আমাকে সত্যিই জানে
তাদের বিষয় বলার সময় আমি রহব ও বাবিলের কথা বলব,
আর ঐ যে পলেষ্টীয়া, সোর ও কূশ, তাদের কথাও বলব,
‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”
5আর সিয়োনের ব্যাপারে বলা হবে,
“বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে;
মহান ঈশ্বর নিজেই সিয়োনকে তুলে ধরবেন।”
6সদাপ্রভু জাতির তালিকা করার সময় এই কথা বলবেন,
“এ সিয়োনে জন্মেছে।” [সেলা]
7যারা গাইবে ও যারা নাচবে তারা বলবে,
“আমার সব আনন্দের ফোয়ারা তোমারই মধ্যে রয়েছে।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in