YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 83

83
একটা গীত। আসফের একটা গান।
1হে ঈশ্বর, তুমি চুপ করে বসে থেকো না;
হে ঈশ্বর, তুমি মুখ বন্ধ করে রেখো না, সাড়া দাও।
2দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছে
আর যারা তোমাকে ঘৃণা করে
তারা গর্বের সংগে মাথা উঁচু করেছে।
3তোমার লোকদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে,
তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
4তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই,
যেন ইস্রায়েলের নাম আর কারও মনে না থাকে।”
5তারা এক হয়ে ষড়যন্ত্র করছে;
যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল-
6তাম্বুবাসী ইদোমীয়েরা, ইশ্মায়েলীয়েরা,
মোয়াবীয়েরা ও হাগারীয়েরা,
7গবালীয়েরা, অম্মোনীয়েরা, অমালেকীয়েরা
আর সোর-বাসীদের সংগে পলেষ্টীয়েরা;
8এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছে
আর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]
9তুমি মিদিয়নীয়দের প্রতি যা করেছিলে,
কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে,
এদের প্রতি তা-ই কর।
10সীষরা আর যাবীন ঐন্‌দোরে ধ্বংস হয়ে গিয়েছিল;
তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল।
11তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর;
তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্‌মুন্নের মত কর।
12ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা ঈশ্বরের দেওয়া দেশটা
দখল করে নিই।”
13হে আমার ঈশ্বর, তুমি তাদের
বাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর,
বাতাসের মুখে তুষের মত কর।
14বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয়
আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,
15তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর;
তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও।
16তুমি লজ্জা দিয়ে তাদের মুখ ঢেকে দাও,
যাতে হে সদাপ্রভু, তারা তোমাকে ডাকে।
17তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক;
তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।
18তারা যেন জানতে পারে যে, তোমার নাম সদাপ্রভু,
হ্যাঁ, কেবল তুমিই সারা পৃথিবীর মহান ঈশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in