YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 82

82
আসফের একটা গান।
1ঈশ্বর তাঁর বিচার-সভার মধ্যে দাঁড়িয়েছেন;
তিনি শাসনকর্তাদের মাঝখানে থেকে
তাদের বিচার করে আদেশ দিচ্ছেন:
2“আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে?
কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা]
3তোমরা গরীব ও অনাথদের প্রতি ন্যায়বিচার কর,
দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর,
4গরীব ও কাংগালদের বাঁচাও;
দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।”
5শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই,
তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে;
জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে।
6আমি বলেছিলাম, “তোমরা যেন ঈশ্বর,
তোমরা সবাই মহান ঈশ্বরের সন্তান।
7কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে;
অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”
8হে ঈশ্বর, তুমি ওঠো, পৃথিবীর বিচার কর,
কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in