YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 61

61
গান পরিচালকের সংকলনের জন্য। তারের মাত্র একটি বাজনার সংগে গাইতে হবে। দায়ূদের গান।
1হে ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় কান দাও।
2আমি যখনই হতাশায় ভেংগে পড়ব
তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও
সেখান থেকে আমি তোমাকে ডাকব।
আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ
যা আমার নাগালের বাইরে।
3তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;
শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী দুর্গ।
4তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি;
তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5হে ঈশ্বর, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ;
তোমাকে যারা ভক্তি করে
তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ
তা তুমি আমাকেও দিয়েছ।
6তুমি রাজার আয়ু বাড়িয়ে দেবে;
তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7তিনি চিরকাল ঈশ্বরের সামনে বাস করবেন;
তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততাকে
তুমি কাজে লাগাও।
8আমি চিরকাল তোমার প্রশংসা-গান করব,
আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 61