Bible App logo
Search Icon

গীতসংহিতা 6

6
গান পরিচালকের সংকলনের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। বাজনা ও গান নীচু সুরে চলবে। দায়ূদের গান।
1হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না;
অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না।
2হে সদাপ্রভু, তুমি আমার প্রতি দয়া কর, কারণ আমি দুর্বল।
হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর,
কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,
3আর প্রাণেও লেগেছে ভীষণ ভয়।
হে সদাপ্রভু, আর কতকাল তা চলবে?
4হে সদাপ্রভু, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার কর;
তোমার অটল ভালবাসার দোহাই, আমাকে রক্ষা কর।
5মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না;
মৃতস্থানে কে তোমার গৌরব করবে?
6আমি কোঁকাতে কোঁকাতে ক্লান্ত হয়ে পড়েছি;
সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই,
চোখের জলে আমার খাট ভাসাই।
7দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে;
শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে।
8হে মন্দ কাজ করে বেড়ানো লোকেরা,
তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও,
কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
9আমার দয়া-ভিক্ষায় সদাপ্রভু সাড়া দিয়েছেন,
আমার প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন।
10আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে;
তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জায় পড়বে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 6