গীতসংহিতা 54
54
গান পরিচালকের সংকলনের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। দায়ূদের মস্কীল-গান। সীফীয়েরা গিয়ে যখন শৌলকে জানাল যে, দায়ূদ তাদের মধ্যে লুকিয়ে আছেন, গানটা সেই সময়কার।
1হে ঈশ্বর, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর;
আমি যে ন্যায়পথে আছি
তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।
2হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শোন,
আমার মুখের কথায় কান দাও।
3অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;
অত্যাচারীরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে;
ঈশ্বরের প্রতি এই লোকদের কোন ভক্তি নেই। [সেলা]
4ঈশ্বরই আমাকে সাহায্য করেন;
প্রভুই আমাকে ধরে রাখেন।
5শত্রুরা আমার যে অমংগল করেছে
তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন;
হে প্রভু, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।
6আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু উৎসর্গ করব;
হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমি মংগলময়।
7আমার সমস্ত বিপদ থেকে
তিনিই আমাকে উদ্ধার করেছেন;
আমি নিজের চোখেই আমার শত্রুদের পরাজয় দেখেছি।
Currently Selected:
গীতসংহিতা 54: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000