গীতসংহিতা 47
47
গান পরিচালকের সংকলনের জন্য। কোরহের বংশের গান।
1হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও; ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2মহান সদাপ্রভু ভক্তিপূর্ণ ভয় জাগান;
গোটা পৃথিবীর উপরে তিনিই মহান রাজা।
3অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন,
আমাদের পায়ের তলায় তাদের রাখেন।
4তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন;
তা তাঁর ভালবাসার পাত্র যাকোবের গর্বের বিষয়। [সেলা]
5ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,
সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন।
6ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও,
প্রশংসার গান গাও;
আমাদের রাজার উদ্দেশে প্রশংসার গান গাও,
প্রশংসার গান গাও।
7ঈশ্বরই সারা দুনিয়ার রাজা;
তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-গান কর।
8সব জাতির উপরে ঈশ্বরই রাজত্ব করেন;
তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন।
9জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক,
তারা এক জায়গায় জড়ো হয়,
অব্রাহামের ঈশ্বরের লোক হিসাবেই জড়ো হয়।
পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন,
তিনিই সবচেয়ে মহান।
Currently Selected:
গীতসংহিতা 47: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000