Bible App logo
Search Icon

গীতসংহিতা 29

29
দায়ুদের গান।
1হে স্বর্গদূতেরা, তোমরা সদাপ্রভুর গৌরব ঘোষণা কর,
ঘোষণা কর সদাপ্রভুর গৌরব ও শক্তি।
2তোমরা সদাপ্রভুর গৌরব ঘোষণা কর;
তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁকে শ্রদ্ধা জানাও।
3জলের উপরে সদাপ্রভুর স্বর শোনা যায়;
বাজ পড়ার শব্দে গৌরবময় ঈশ্বর গর্জন করেন;
সমস্ত জলের উপরে বাজের শব্দে রয়েছে সদাপ্রভুর গর্জন।
4সদাপ্রভুর স্বর শক্তিতে পূর্ণ, মহিমায় পূর্ণ সেই স্বর।
5সেই স্বর এরস গাছও ভেংগে ফেলে;
সদাপ্রভু লেবাননের এরস গাছ টুকরা টুকরা করেন।
6তিনি লেবানন পাহাড়শ্রেণীকে বাছুরের মত নাচান,
আর সিরিয়োণ পাহাড়কে নাচান বুনো ষাঁড়ের বাচ্চার মত।
7সদাপ্রভুর স্বরে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়।
8সেই স্বরে মরুভূমি কেঁপে ওঠে;
সদাপ্রভু কাদেশের মরু-এলাকা কাঁপিয়ে তোলেন।
9তাঁর স্বরে হরিণীরা বাচ্চা দেয়
আর বনের ডাল ও পাতা পড়ে যায়;
তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।”
10মহাবন্যার জল সদাপ্রভুর অধীনে ছিল;
তিনি চিরকালের রাজা, তিনি সিংহাসনে আছেন।
11সদাপ্রভু তাঁর লোকদের শক্তির যোগান দেবেন;
শান্তি দান করে তিনি তাদের আশীর্বাদ করবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 29