YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 149

149
1সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
ঈশ্বরভক্তদের সভায় তাঁর প্রশংসা-গান কর।
2ইস্রায়েল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক,
সিয়োনের লোকেরা তাদের রাজাকে নিয়ে খুশী হোক।
3তারা নাচতে নাচতে তাঁর গৌরব করুক,
খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার গান করুক;
4কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান;
তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
5এই সম্মান লাভ করে ঈশ্বরভক্তেরা আনন্দ করুক;
তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক।
6তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক
আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
7যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে
আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে,
8যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে,
তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে
বাঁধতে পারে,
9আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে
তা কাজে লাগাতে পারে।
এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব।
সদাপ্রভুর প্রশংসা হোক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 149