গীতসংহিতা 13
13
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে?
আমার কাছ থেকে আর কতকাল
তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে?
2আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব,
আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে?
আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে?
3হে আমার ঈশ্বর সদাপ্রভু,
আমার দিকে চেয়ে দেখ, আমাকে উত্তর দাও;
আমার শক্তি ফিরিয়ে দাও,
নইলে আমার উপর আসবে মরণের ঘুম।
4আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।”
আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে।
5কিন্তু আমি তোমার অটল ভালবাসার উপর নির্ভর করেছি;
তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত।
6সদাপ্রভু আমার মংগল করেছেন,
তাই আমি তাঁর উদ্দেশে গান গাইব।
Currently Selected:
গীতসংহিতা 13: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000