YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 125

125
উপরে ওঠার গান।
1যারা সদাপ্রভুর উপর নির্ভর করে তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।
2যিরূশালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরা
তেমনি করে সদাপ্রভু তাঁর লোকদের ঘিরে রাখেন,
এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।
3ঈশ্বরভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয়
সেজন্য ঈশ্বরের দেওয়া তাদের দেশের উপর
দুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।
4হে সদাপ্রভু, যারা ভাল এবং অন্তরে খাঁটি
তাদের তুমি মংগল কর;
5কিন্তু যারা নিজের তৈরী বাঁকা পথে উছোট খেতে খেতে চলে
সদাপ্রভু অন্যায়কারীদের সংগে তাদের দূর করে দেবেন।
ইস্রায়েলীয়দের উপর শান্তি আসুক!

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 125