YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 111

111
1সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব,
গৌরব করব ঈশ্বরভক্তদের দলের মধ্যে,
গৌরব করব সভার লোকদের মধ্যে।
2সদাপ্রভুর সব কাজ মহৎ;
যারা তাতে আনন্দিত হয়
তারা সেই সব নিয়ে ধ্যান করে।
3তাঁর কাজ গৌরব ও মহিমায় পূর্ণ,
তাঁর সততা চিরকাল স্থায়ী।
4তিনি তাঁর আশ্চর্য কাজগুলো স্মরণীয় করে রাখলেন;
তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ।
5তাঁর ভক্তদের তিনি খাবার যুগিয়ে দেন;
তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি কখনও ভুলবেন না।
6অন্যান্য জাতির দেশ অধিকার হিসাবে তাঁর লোকদের দিয়ে
তিনি তাঁর কাজের শক্তি তাদের দেখিয়েছেন।
7তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়ে পূর্ণ;
তাঁর সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য।
8সেই নিয়মগুলো চিরকাল স্থায়ী;
তা বিশ্বস্ততা ও সততার সংগে স্থাপন করা হয়েছে।
9তাঁর লোকদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন;
তিনি আদেশ দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন।
তিনি পবিত্র; তিনি ভয় ও ভক্তি জাগান।
10সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি;
যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়।
সদাপ্রভুর প্রশংসা চিরকাল স্থায়ী।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 111