গীতসংহিতা 100
100
ধন্যবাদের গান।
1হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর।
2খুশী মনে সদাপ্রভুর সেবা কর;
আনন্দের গান গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও।
3তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই;
আমরা তাঁরই লোক, তাঁরই চারণ ভূমির ভেড়া।
4তাঁকে ধন্যবাদ দিতে দিতে তাঁর ফটক দিয়ে ঢোকো,
তাঁর গৌরব করতে করতে তাঁর উঠানে ঢোকো;
তাঁকে ধন্যবাদ দাও, তাঁর গৌরব কর।
5সদাপ্রভু মংগলময়, তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে।
Currently Selected:
গীতসংহিতা 100: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000