হিতোপদেশ 3
3
সুবুদ্ধির আরও দান
1ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,
সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন কর;
2কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে
আর তোমার অনেক মংগল হবে।
3বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়;
তোমার গলায় সেগুলো বেঁধে রাখ,
তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।
4তা করলে ঈশ্বর ও মানুষের সামনে
তুমি দয়া ও সুনাম লাভ করবে।
5তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর;
তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
6তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ;
তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।
7তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না;
সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও।
8তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে।
9তোমার ধন-সম্পদ দিয়ে
আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে
তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও;
10তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে
আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে।
11ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না,
তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;
12কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন,
ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালবাসেন তাকেই বকুনি দেন।
13ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে,
14কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়,
সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়;
15প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী,
তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।
16তার ডান হাতে আছে অনেক আয়ু,
বাঁ হাতে আছে ধন আর সম্মান।
17তার পথে পাওয়া যায় আনন্দ,
আর তার সমস্ত পথেই আছে মংগল।
18যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন গাছের মত;
যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়।
19সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন,
বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন।
20তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের জল বের করে এনেছেন,
আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে।
21ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো,
তাতে মনোযোগ দিয়ো।
22তোমার জন্য তা হবে জীবন,
তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত।
23তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে,
তোমার পায়ে উছোট লাগবে না।
24শোবার সময় তুমি ভয় পাবে না,
আর তোমার ঘুম হবে সুখের।
25হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না,
দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না;
26কারণ তুমি সদাপ্রভুর উপরে নির্ভর করবে,
আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন।
27যারা উপকার পাবার উপযুক্ত
তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে
তখন তা করতে তুমি অস্বীকার কোরো না।
28সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না,
“যাও, পরে এসো, কালকে করব।”
29তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না,
সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে।
30যে লোক তোমার কোন ক্ষতি করে নি,
বিনা কারণে তাকে দোষী কোরো না।
31কোন অত্যাচারী লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না,
কিম্বা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;
32কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে সদাপ্রভু ঘৃণা করেন,
কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন।
33দুষ্ট লোকের ঘরের উপর সদাপ্রভুর অভিশাপ থাকে,
কিন্তু ঈশ্বরভক্তদের বাড়ীকে তিনি আশীর্বাদ করেন।
34যারা ঠাট্টা-বিদ্রূপ করে তাদেরও তিনি ঠাট্টা-বিদ্রূপ করেন,
কিন্তু নম্রদের দয়া করেন।
35জ্ঞানীরা সম্মান পাবে,
কিন্তু বিবেচনাহীনদের পাওনা হল লজ্জা।
Currently Selected:
হিতোপদেশ 3: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000