YouVersion Logo
Search Icon

ওবদিয় ভূমিকা

ভূমিকা
পুরাতন নিয়মে ওবদিয়ের দর্শন হল সবচেয়ে ছোট বই। তার বিষয়বস্তু মাত্র একটিই, তা হল ইদোমীয়দের ধবংস। ইদোমীয়েরা ছিল যাকোবের যমজ ভাই এষৌর বংশধর। ইদোমীয়েরা ইস্রায়েলের বিরুদ্ধে অনবরত যুদ্ধ করত এবং ঈশ্বরের বাছাই করা লোকদের প্রতি ঘৃণার ভাব দেখাত। যিরূশালেমের পতন হলে ইদোমীয়েরা আনন্দ প্রকাশ করেছিল। দুইবার যিরূশালেমের পতন হয়েছিল। একবার হয়েছিল রাজা যিহোরামের রাজত্বকালে ইদোমীয়দের হাতে (৮৪৮-৮৪১) খ্রীষ্টপূর্বাব্দ (২ রাজাবলি ৮:২০-২২ পদ এবং ২ বংশাবলি ২১:৮-২০ পদ)। আর একবার হয়েছিল ৫৮৬ খ্রীঃপূঃ বাবিলীয়দের হাতে। কিন্তু কোন্‌ পরাজয়ের কথা মনে করে ওবদিয় ইদোমীয়দের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেছিলেন তা জানা যায় না।
বিষয় সংক্ষেপ:
(ক) অহংকারী ইদোমকে নত করা (১-৪ পদ)
(খ) ইদোমের ধ্বংস (৫-৯ পদ)
(গ) ইদোমের পতনের কারণগুলো (১০-১৪ পদ)
(ঘ) ইদোমের শাস্তি (১৫,১৬ পদ)
(ঙ) ইস্রায়েল ও যিহূদার পুনস্থাপন (১৭-২১ পদ)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in