গণনাপুস্তক 34
34
কনান দেশের সীমানা
1-2সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই আদেশ দিতে বললেন, “কনানে ঢুকবার পর সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের দেওয়া হবে তার সীমানা হবে এই: 3-4“ইদোম দেশের সীমানা বরাবর যে সীন মরু-এলাকা আছে তার কিছু অংশ পড়বে তোমাদের দেশের দক্ষিণ দিকে। পূর্ব দিকে তোমাদের এই দক্ষিণ সীমারেখা মরু-সাগরের শেষ ভাগ থেকে শুরু হয়ে অক্রব্বীম পাহাড়ের পথ পার হয়ে সীন মরু-এলাকায় ঢুকে কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিকে চলে যাবে। তারপর সেই রেখা হৎসর-অদরে এসে অস্মোন পর্যন্ত যাবে। 5তারপর তা সেখান থেকে ঘুরে মিসর নামে যে শুকনা নদী আছে তা ধরে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হবে।
6“তোমাদের দেশের পশ্চিম দিকের সীমানা হবে ভূমধ্য সাগর। এটাই হবে তোমাদের পশ্চিম দিকের শেষ সীমা।
7-9“উত্তর দিকের সীমানার জন্য তোমরা ভূমধ্য সাগর থেকে হোর পাহাড় এবং হোর পাহাড় থেকে হমাৎ পর্যন্ত একটা সীমারেখা ঠিক করে নেবে। সেখান থেকে সেই সীমারেখা সদাদ্ হয়ে সিফ্রোণ পর্যন্ত চলে যাবে এবং হৎসর-ঐননে গিয়ে শেষ হবে। এটাই হবে তোমাদের উত্তর দিকের শেষ সীমা।
10“পূর্ব দিকের সীমানার জন্য তোমরা হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত একটা সীমারেখা ঠিক করে নেবে। 11এই সীমারেখা শফাম থেকে ঐনের পূর্ব দিকের রিব্লা পর্যন্ত নেমে যাবে এবং কিন্নেরৎ সাগরের ঢালু জায়গাগুলো ধরে চলতে থাকবে। 12তারপর এই সীমারেখা যর্দন নদী ধরে মরু-সাগরে গিয়ে শেষ হবে।
“চারদিকের এই সব সীমারেখার ভিতরে এটাই হবে তোমাদের দেশ।”
13এর পর মোশি ইস্রায়েলীয়দের আদেশ দিয়ে বললেন, “তোমরা গুলিবাঁটের মধ্য দিয়ে সদাপ্রভুর আদেশ মত দেশটা তোমাদের নয় গোষ্ঠী এবং মনঃশির অর্ধেক গোষ্ঠীর মধ্যে ভাগ করে নিয়ে তোমাদের সম্পত্তি করে নেবে, 14কারণ রূবেণ-গোষ্ঠী, গাদ-গোষ্ঠী ও মনঃশির অর্ধেক গোষ্ঠীর বংশগুলো তাদের সম্পত্তি আগেই পেয়ে গেছে। 15পথে যিরীহোর উল্টাদিকে যর্দনের পূর্ব পারে তারা সেই সম্পত্তি পেয়েছে।”
16সদাপ্রভু মোশিকে বললেন, 17“যারা সম্পত্তি হিসাবে দেশটা তোমাদের মধ্যে ভাগ করে দেবে তারা হল পুরোহিত ইলিয়াসর ও নূনের ছেলে যিহোশূয়। 18সম্পত্তি ভাগ করবার কাজে সাহায্য করবার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতা নিতে হবে। 19সেই নেতারা হল যিহূদা-গোষ্ঠীর যিফূন্নির ছেলে কালেব; 20শিমিয়োন-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে শমূয়েল; 21বিন্যামীন-গোষ্ঠীর কিশ্লোনের ছেলে ইলীদদ; 22দান-গোষ্ঠীর নেতা যগ্লির ছেলে বুক্কি; 23যোষেফের ছেলে মনঃশি-গোষ্ঠীর নেতা এফোদের ছেলে হন্নীয়েল; 24যোষেফের ছেলে ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা শিপ্তনের ছেলে কমূয়েল; 25সবূলূন-গোষ্ঠীর নেতা পর্ণকের ছেলে ইলীষাফণ; 26ইষাখর-গোষ্ঠীর নেতা অস্সনের ছেলে পল্টিয়েল; 27আশের-গোষ্ঠীর নেতা শলোমির ছেলে অহীহূদ; 28নপ্তালি-গোষ্ঠীর নেতা অম্মীহূদের ছেলে পদহেল।”
29কনান দেশে ইস্রায়েলীয়দের মধ্যে সম্পত্তি হিসাবে জায়গা ভাগ করে দেবার জন্য সদাপ্রভু এই সমস্ত লোকদের নিযুক্ত করেছিলেন।
Currently Selected:
গণনাপুস্তক 34: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000