গণনাপুস্তক 30
30
মানত পূরণের নিয়ম
1-2মোশি ইস্রায়েলীয়দের গোষ্ঠী-নেতাদের বললেন, “সদাপ্রভু আদেশ করেছেন যদি কোন লোক সদাপ্রভুর কাছে কোন মানত করে কিম্বা শপথ করে কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে, তবে সে যেন তার কথার খেলাপ না করে; সে যা বলেছে তা তাকে করতেই হবে।
3-4“কোন অবিবাহিতা মেয়ে তার বাবার বাড়ীতে থাকবার সময় যদি সদাপ্রভুর কাছে কোন মানত করে কিম্বা কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে আর তার বাবা সেই কথা শুনেও তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 5কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার বাবা তাকে বারণ করে তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা বাতিল হয়ে যাবে। তার বাবা বারণ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাংগা ক্ষমা করবেন।
6-7“কোন মানত করবার পর কিম্বা চিন্তা-ভাবনা না করে কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ের বিয়ে হয়ে যায় আর তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 8কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার স্বামী তাকে বারণ করে তবে তার সেই মানত বা চিন্তা-ভাবনা না করে করা প্রতিজ্ঞার বাঁধন নাকচ হয়ে যাবে আর সদাপ্রভুও তার মানত বা প্রতিজ্ঞা ভাংগা ক্ষমা করবেন।
9“বিধবা কিম্বা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে কিম্বা প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে তবে তাকে তা পূরণ করতেই হবে।
10-11“স্বামীর সংগে বাস করছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে বা শপথ করে কোন প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধে আর তার স্বামী সেই কথা শুনেও তাকে কিছু না বলে বা বারণও না করে, তবে তার সব মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 12কিন্তু যদি তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তা নাকচ করে দেয় তবে তার সেই মানত কিম্বা প্রতিজ্ঞা বাতিল হয়ে যাবে। তার স্বামী সেই সব নাকচ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাংগা ক্ষমা করবেন। 13স্ত্রী যে মানত করবে কিম্বা শপথ করে কোন কিছু ত্যাগ করবার প্রতিজ্ঞা করবে তা মেনে নেওয়া বা নাকচ করে দেবার অধিকার স্বামীর থাকবে। 14কিন্তু যদি তার স্বামী দিনের পর দিন সেই বিষয়ে কিছু না বলে চুপ করে থাকে তবে তাতে তার স্ত্রীর মানত বা প্রতিজ্ঞার বাঁধন পাকা হয়ে যায়। সব কথা শুনবার সংগে সংগে তার এই যে চুপ করে থাকা তা তার স্ত্রীর মানত বা প্রতিজ্ঞাকে পাকা করে দেয়। 15কিন্তু সব কথা শুনবার পরে সেই দিনই যেতে দিয়ে যদি স্বামী সেই সব নাকচ না করে তবে স্ত্রীর তা পূরণ না করবার দোষ গিয়ে পড়বে তার স্বামীর উপর।”
16এই সব ব্যাপারে স্বামী ও স্ত্রীর সমপর্ক এবং বাবা ও বাবার বাড়ীতে থাকা মেয়ের সমপর্ক সম্বন্ধে সদাপ্রভু মোশিকে এই সমস্ত নিয়ম দিয়েছিলেন।
Currently Selected:
গণনাপুস্তক 30: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000