YouVersion Logo
Search Icon

মালাখি ভূমিকা

ভূমিকা
মালাখি ছিলেন শেষ নবী এবং পুরাতন ও নূতন নিয়মের মধ্যে সংযোগ রক্ষাকারী। তাঁর সংবাদ দেবার জন্য তিনি প্রশ্ন ও উত্তরের একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করেছিলেন। সেই সময় উপাসনা-ঘর আবার তৈরী করা শেষ হয়েছিল এবং আচার-অনুষ্ঠানগুলো আবার স্থাপিত হয়েছিল। কিন্তু তার পরে যে সময় কেটে গিয়েছিল তার মধ্যে যিহূদীদের আবার আত্মিক পতন আরম্ভ হয়েছিল। মালাখির মধ্য দিয়ে যে আত্মিক সমস্যাগুলোর কথা জানা যায় তা নহিমিয় পুস্তকটির মধ্যেও পাওয়া যায়- যেমন অবিশ্বাসীদের সংগে বিয়ের সম্বন্ধ স্থাপন, অন্যায়ভাবে অর্থের ব্যবহার, উপাসনা-ঘরে দশমাংশ না আনা এবং আত্মিক বিষয় সম্বন্ধে আগ্রহের অভাব। পুরাতন নিয়মের সময়ে সদাপ্রভু তাঁর লোকদের কাছে শেষবারের মত যে মিনতি জানিয়েছিলেন তা মালাখি লিখে রেখেছিলেন। মালাখির পরে বাপ্তিস্মদাতা যোহন না আসা পর্যন্ত চারশো বছর ধরে আর কোন নবীর গলার স্বর শোনা যায় নি।
বিষয় সংক্ষেপ:
(ক) ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ভালবাসা (১:১-৫ পদ)
(খ) পুরোহিতদের দোষ দেওয়া ১:৬-২:৯ পদ)
(গ) সাধারণ যিহূদীদের দোষ দেওয়া (২:২০-৪:৩ পদ)
(ঘ) শেষ সাবধানবাণী (৪:৪-৬ পদ)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in