YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক ভূমিকা

ভূমিকা
লেবীয় পুস্তকের মূল বিষয় হল পবিত্রতা। এই বইয়ের মধ্যে আছে বিভিন্ন উৎসর্গের অনুষ্ঠানের বিষয়ে নির্দেশ এবং উপাসনার জন্য ইস্রায়েলীয়দের শুচি হওয়ার বিষয়ে নির্দেশ। ইস্রায়েলীয় পুরোহিতদের জন্য এটি একটি সাহায্যকারী বই। মরু-এলাকায় আবাস-তাম্বু স্থাপনের বিষয় নিয়ে যাত্রাপুস্তক শেষ হয়েছে, আর লেবীয় পুস্তকে নির্দেশ দেওয়া হয়েছে লেবীয়েরা কেমন করে পুরোহিতের দায়িত্ব-কর্তব্য ও অনুষ্ঠানগুলো পালন করবেন। এই বইয়ে ইস্রায়েল জাতিকে আলাদা করবার ব্যাপারের খুঁটিনাটিগুলো খুব ভাল করে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে পবিত্র জায়গায় ঈশ্বরের কাছে যাবার জন্য ইস্রায়েল জাতিকে পাপ এবং অশুচিতা থেকে দূরে থাকতে হবে। ঈশ্বর চান তাঁর লোকেরা যেন পবিত্র হয়, কারণ তিনি পবিত্র। মোশির লেখা পাঁচটি বইয়ের মধ্যে লেবীয় পুস্তক তৃতীয়। এই পাঁচটি বইকে মাঝে মাঝে আইন-কানুনও বলা হয়।
বিষয় সংক্ষেপ:
(ক) বিভিন্ন উৎসর্গের কতগুলো নিয়ম (১-৭ অধ্যায়)
(খ) সেবা-কাজের জন্য পুরোহিতদের আলাদা করা (৮-১০ অধ্যায়)
(গ) শুচি এবং অশুচি সম্বন্ধে কতগুলো নিয়ম (১১-১৫ অধ্যায়)
(ঘ) পাপ ঢাকা দেবার দিন (১৬ অধ্যায়)
(ঙ) উৎসর্গের বিষয়ে আরও কতগুলো নিয়ম (১৭ অধ্যায়)
(চ) ব্যক্তিগত আচার-ব্যবহার সম্বন্ধে কতগুলো নিয়ম (১৮-২২ অধ্যায়)
(ছ) সদাপ্রভুর দেওয়া বিভিন্ন পর্ব (২৩ অধ্যায়)
(জ) অনুষ্ঠান ও নৈতিকতা সম্বন্ধে আইন (২৪ অধ্যায়)
(ঝ) বিশ্রাম-বছর ও ফিরে পাবার বছর (২৫ অধ্যায়)
(ঞ) আশীর্বাদ ও অভিশাপ (২৬ অধ্যায়)
(ট) মানত পূরণ ও দশমাংশ সম্বন্ধে নিয়ম (২৭ অধ্যায়)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in