YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 17

17
রক্তেই দেহের প্রাণ
1সদাপ্রভু মোশিকে বললেন, 2“সদা-প্রভুর এই আদেশ তুমি হারোণ ও তার ছেলেদের এবং সমস্ত ইস্রায়েলীয়দের জানিয়ে দাও। তাদের বল, 3-4যদি কোন ইস্রায়েলীয় কোন গরু, ছাগল বা ভেড়া কাটতে চায় তবে তাকে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ হিসাবে তা কাটতে হবে। যদি সে তা না করে ছাউনির মধ্যে বা বাইরে কাটে তবে তাকে রক্তপাতের জন্য দায়ী করা হবে। সেই রক্তপাতের দরুন তার জাতির মধ্য থেকে তাকে মুছে ফেলতে হবে। 5ইস্রায়েলীয়েরা এখন যে সব পশু মাঠে-ময়দানে উৎসর্গ করছে তা যাতে তারা সদাপ্রভুর কাছে নিয়ে আসে সেইজন্য এই আদেশ দেওয়া হল। তাদের সেগুলো মিলন-তাম্বুর দরজায় পুরোহিতের কাছে এনে সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গ হিসাবে উৎসর্গ করতে হবে। 6মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর যে বেদী রয়েছে তার গায়ে সেই পশুর রক্ত পুরোহিতকে ছিটিয়ে দিতে হবে আর সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে সেই পশুর চর্বি পুড়িয়ে দিতে হবে। 7সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে ছাগ-দেবতাদের উদ্দেশে পশু উৎসর্গ করে তাদের আর নিজেদের বিকিয়ে দেওয়া চলবে না। এটা একটা স্থায়ী নিয়ম হিসাবে বংশের পর বংশ ধরে তাদের পালন করতে হবে।
8-9“তাদের বল, কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি পোড়ানো-উৎসর্গ কিম্বা অন্য কোন উৎসর্গ করতে গিয়ে তা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য মিলন-তাম্বুর দরজার কাছে না আনে, তবে সেই লোককে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
10“কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি রক্ত খায় তবে তার দিক থেকে আমি আমার মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব, 11কারণ রক্তেই থাকে প্রাণীর প্রাণ। সেইজন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে বেদীর উপরে তোমাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা পাপ ঢাকা দেয়। 12সেইজন্যই আমি ইস্রায়েলীয়দের বলছি, তারা এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন রক্ত না খায়। 13কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি খাওয়ার মত কোন পশু বা পাখী শিকার করে আনে তবে তাকে তার রক্ত বের করে সেই রক্ত মাটি চাপা দিয়ে রাখতে হবে, 14কারণ সমস্ত প্রাণীর প্রাণ রয়েছে তার জীবন্ত দেহের রক্তে। সেইজন্যই আমি ইস্রায়েলীয়দের বলেছি যেন তারা কোন প্রাণীর রক্ত না খায়, কারণ রক্তই হল প্রত্যেকটি প্রাণীর প্রাণ। যে সেই রক্ত খাবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
15“কেউ যদি মরা পশুর বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর মাংস খায়- সে ইস্রায়েলীয়ই হোক বা তাদের মধ্যে বাস-করা অন্য জাতির লোকই হোক- তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে। সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে, তারপর সে শুচি হবে। 16কিন্তু সে যদি কাপড়-চোপড় না ধোয় এবং স্নান না করে তবে তাকে তার অন্যায়ের জন্য দায়ী করা হবে।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for লেবীয় পুস্তক 17