যিহোশূয় 16
16
ইফ্রয়িম ও মনঃশি-গোষ্ঠীর জায়গা
1গুলিবাঁট অনুসারে যোষেফ-গোষ্ঠীর লোকদের যে জায়গা দেওয়া হল তার সীমানা শুরু হল যিরীহোর উল্টাদিকে যিরীহোর ফোয়ারাটার পূর্ব দিকে যর্দন নদী থেকে। তারপর সীমারেখাটা মরু-এলাকার মধ্য দিয়ে গিয়ে বৈথেলের পাহাড়ী এলাকায় উঠে গেল। 2বৈথেল থেকে সেটা লূসে গেল এবং লূস থেকে অটারোতে অর্কীয়দের জায়গা পর্যন্ত গেল। 3তারপর সীমারেখাটা পশ্চিমে নেমে গিয়ে নীচের বৈৎ-হোরোণের এলাকা পর্যন্ত যফ্লেটীয়দের জায়গায় গিয়ে সেখান থেকে গেষরে গেল এবং ভূমধ্য সাগরে গিয়ে সীমানাটা শেষ হল। 4যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম-গোষ্ঠীর লোকেরা এই সব সম্পত্তি পেল।
5-6ইফ্রয়িম-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোর জায়গা হল এই: পূর্ব দিকে তাদের সম্পত্তির সীমারেখা অটারোৎ-অদ্দর থেকে শুরু হয়ে উপরের বৈৎ-হোরোণে গিয়ে ভূমধ্য সাগর পর্যন্ত গেল। তারপর উত্তর দিকে সেই সীমারেখা মিক্মথত থেকে ঘুরে পূর্ব দিকে তানৎ-শীলো পার হয়ে যানোহের পূর্ব দিকে গেল। 7যানোহ থেকে সেটা নেমে গিয়ে অটারোৎ এবং নারঃ হয়ে যিরীহোর সীমা ঘেঁসে যর্দনে গিয়ে পড়ল। 8উত্তর দিকের সেই সীমারেখা তপূহ থেকে পশ্চিম দিকে কান্না শুকনা নদী হয়ে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হল। এই হল ইফ্রয়িম-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি। 9এছাড়া মনঃশি-গোষ্ঠীর সম্পত্তির মধ্যেকার কতগুলো শহর ও তাদের আশেপাশের গ্রামগুলো ইফ্রয়িম-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
10গেষরে যে সব কনানীয়েরা বাস করত তাদের তারা তাড়িয়ে বের করে দেয় নি। আজও তারা ইফ্রয়িম-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছে; তবে ইফ্রয়িম-গোষ্ঠীর দাস হিসাবে তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে।
Currently Selected:
যিহোশূয় 16: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000