YouVersion Logo
Search Icon

যোনা ভূমিকা

ভূমিকা
নবীদের লেখা বইগুলোর মধ্যে যোনা একটি মাত্র বই যার মধ্যে নবী কি বলেছেন তার উপর জোর দেওয়া হয় নি বরং তাঁর নিজের জীবন ও অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে। উত্তর দিকের রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা দ্বিতীয় যারবিয়ামের (২ রাজাবলি ১৪:২৫ পদ দেখুন) রাজত্বকালে ঈশ্বর যোনাকে আসিরিয়ার রাজধানী নীনবীতে পাঠিয়েছিলেন যেন নীনবীর লোকেরা তাঁর প্রচার শুনে পাপ থেকে মন পরিবর্তন করতে পারে। কিন্তু যোনা তাঁর দেশের শত্রুদের রাজধানী শহরে যেতে ইচ্ছুক ছিলেন না। তিনি চান নি যে, তারা অনুতাপ করে ঈশ্বরের শাস্তির হাত থেকে রেহাই পায়, কারণ আসিরীয় সৈন্যেরা ভীষণ নিষ্ঠুর ও উদ্ধত ছিল এবং ঈশ্বরের বিরুদ্ধতা করত। ঈশ্বরের দেওয়া কাজ এড়াবার জন্য যোনা পালিয়ে তর্শীশে যাবার জন্য জাহাজে উঠেছিলেন। কিন্তু তাঁর জন্য ঈশ্বরের অন্য পরিকল্পনা ছিল। যোনাকে গিলে ফেলবার জন্য ঈশ্বর একটা বড় মাছকে পাঠিয়ে দিয়েছিলেন এবং সেই মাছ তাঁকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে তিনি নীনবীতে যেতে পারেন। এই ছোট বইটির মধ্যে যে বারোটা আশ্চর্য কাজের কথা লেখা আছে সেগুলোর মধ্যে এটি একটি।
বিষয় সংক্ষেপ:
(ক) নবীর অবাধ্যতা (১ অধ্যায়)
(খ) নবীর উদ্ধার (২ অধ্যায়)
(গ) নবীর মধ্য দিয়ে ঈশ্বরের সংবাদ ঘোষণা (৩ অধ্যায়)
(ঘ) নবীর অসন্তুষ্টি (৪ অধ্যায়)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in