YouVersion Logo
Search Icon

যিশাইয় 61:1-3

যিশাইয় 61:1-3 SBCL

প্রভু সদাপ্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরীবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি লোকদের ভাংগা মন জোড়া দিতে পারি এবং বন্দীদের কাছে স্বাধীনতা আর কয়েদীদের কাছে মুক্তি ঘোষণা করতে পারি; যাতে আমি সদাপ্রভুর দয়া দেখাবার সময়ের কথা আর আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি; যাতে সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছাইয়ের বদলে সৌন্দর্যের মুকুট দিতে পারি; যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলোন গাছ; সদাপ্রভু তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ পায়।

Free Reading Plans and Devotionals related to যিশাইয় 61:1-3