YouVersion Logo
Search Icon

যিশাইয় 4

4
1সেই দিন সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে, “আমাদের খাওয়া-পরার ব্যবস্থা আমরা নিজেরাই করব; কেবল তোমার স্ত্রী বলে যেন আমাদের ডাকা হয় সেই অধিকার দাও। আমাদের অসম্মান দূর কর।”
সদাপ্রভুর চারাগাছ
2সেই দিন সদাপ্রভুর চারাগাছ সুন্দর ও গৌরবময় হবে এবং দেশের ফল ইস্রায়েলে বেঁচে থাকা লোকদের গর্ব ও গৌরবের জিনিস হবে। 3সেই দিন সিয়োনে যারা বাকী থাকবে, অর্থাৎ যিরূশালেমে যারা বেঁচে থাকবে তাদের পবিত্র বলে ডাকা হবে। যিরূশালেমে বেঁচে থাকবার জন্য সেই সব লোকদের নাম তালিকায় লেখা রয়েছে। 4প্রভু তাঁর আত্মার দ্বারা আগুন দিয়ে ন্যায়বিচার করে সিয়োনের স্ত্রীলোকদের ময়লা পরিষ্কার করবেন এবং যিরূশালেম থেকে রক্তপাতের দাগ দূর করে দেবেন। 5সদাপ্রভু সেই দিন সিয়োন পাহাড়ের সব জায়গার উপরে এবং যারা সেখানে জড়ো হবে তাদের উপরে দিনে ধূমার মেঘ ও রাতে জ্বলন্ত আগুনের আলো সৃষ্টি করবেন; তা হবে সমস্ত ইস্রায়েলের মহিমার উপরে যেন একটা চাঁদোয়া। 6এটা দিনের রোদ থেকে ছায়া পাবার জন্য একটা ছাউনি এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটা আশ্রয়ের জায়গা হবে।

Currently Selected:

যিশাইয় 4: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in