যিশাইয় 35:1-2
যিশাইয় 35:1-2 SBCL
মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে। বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে; মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে। তাকে লেবাননের গৌরব দেওয়া হবে, দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য; লোকেরা সদাপ্রভুর গৌরব দেখতে পাবে, দেখতে পাবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।





