যিশাইয় 20:3-4
যিশাইয় 20:3-4 SBCL
তারপর সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশের বিরুদ্ধে একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, ঠিক তেমনি করে আসিরিয়ার রাজা মিসরকে লজ্জা দেবার জন্য মিসরীয় ও কূশীয় বন্দীদের ছেলে-বুড়ো সবাইকে উলংগ অবস্থায়, খালি পায়ে ও পেছন-খোলা অবস্থায় নিয়ে যাবে।



