যিশাইয় 12
12
প্রশংসা-গান
1সেই দিন তুমি বলবে,
“হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব,
কারণ তুমি আমার উপর ত্রেুাধ প্রকাশ করেছিলে;
কিন্তু এখন তোমার ক্রোধ থেমে গেছে
আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
2সত্যি, ঈশ্বরই আমার উদ্ধারকর্তা;
আমি তাঁর উপর নির্ভর করব, ভয় করব না।
সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;
তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।”
3এজন্য তোমরা আনন্দের সংগে
উদ্ধারের সব ফোয়ারা থেকে জল তুলবে।
4সেই দিন তোমরা বলবে,
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;
তিনি যা করেছেন তা সব জাতিকে জানাও
আর ঘোষণা কর যে, তিনি মহান।
5সদাপ্রভুর উদ্দেশে গান কর,
কারণ তিনি গৌরবময় কাজ করেছেন;
সারা জগতে যেন এই কথা জানানো হয়।
6হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার কর
আর আনন্দে গান গাও,
কারণ ইস্রায়েলের সেই পবিত্রজন তোমাদের মধ্যে মহান।”
Currently Selected:
যিশাইয় 12: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000