YouVersion Logo
Search Icon

হোশেয় 7

7
1যখনই আমি আমার লোকদের অবস্থা ফিরাতে চাই, যখনই ইস্রায়েলকে সুস্থ করতে চাই, তখনই ইফ্রয়িমের পাপ দেখা যায় আর শমরিয়ার অন্যায় প্রকাশিত হয়। তারা ছলনা করে, ঘরে চোর ঢোকে আর বাইরে ডাকাতেরা লুটপাট করে; 2কিন্তু তারা বোঝে না যে, তাদের সব অন্যায় কাজ আমি মনে রাখি। তাদের পাপ সম্পূর্ণভাবে তাদের ঘিরে রেখেছে; সেগুলো সব সময়ই আমার সামনে রয়েছে।
3“তাদের দুষ্টতা দিয়ে তারা রাজাকে এবং মিথ্যা কথা দিয়ে রাজকর্মচারীদের আনন্দিত করে। 4তারা সবাই ব্যভিচারী, তারা রুটিকারের জ্বালানো তুন্দুরের মত; ময়দা ঠাসা থেকে শুরু করে তা ফেঁপে ওঠা পর্যন্ত সেই তুন্দুরের আগুন খোঁচাবার দরকার হয় না। 5রাজার উৎসবের দিনে রাজকর্মচারীরা আংগুর-রস খেয়ে উত্তেজিত হয়েছিল আর রাজা সেই ঠাট্টা-বিদ্রূপ কারীদের সংগে হাত মিলিয়েছিল। 6কিন্তু তারা যখন ষড়যন্ত্র করেছিল তখন তাদের অন্তর তুন্দুরের মত জ্বলছিল। তাদের রুটিকার সারারাত ঘুমিয়ে ছিল এবং সকালে সেই ষড়যন্ত্র জ্বলন্ত আগুনের মত জ্বলে উঠেছিল। 7তারা সবাই তুন্দুরের মত গরম হয়েছিল এবং তাদের শাসনকর্তাদের তারা আগুনের মত গ্রাস করেছিল। তাদের রাজারা সবাই মারা পড়ে; তারা কেউই আমাকে ডাকে না।
8“ইফ্রয়িম অন্যান্য জাতিদের সংগে মিশে গেছে; ইফ্রয়িম এক দিক পুড়ে যাওয়া পিঠার মত হয়েছে যা উল্টানো হয় নি। 9বিদেশীরা তার শক্তিকে দুর্বল করে দিয়েছে, কিন্তু সে তা বুঝতে পারছে না। তার মাথার চুল এখানে-সেখানে পেকেছে, কিন্তু সে তা লক্ষ্য করছে না। 10ইস্রায়েলের অহংকার তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু এই সব হলেও সে তার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরছে না, তাঁর দিকে মনোযোগও দিচ্ছে না।
11“ইফ্রয়িম যেন একটা অবুঝ কবুতর; সে একেবারে বুদ্ধিহীন। একবার সে মিসরকে ডাকে আর একবার যায় আসিরিয়ার কাছে। 12তারা যখন যাবে তখন আমি তাদের উপর আমার জাল ফেলব; আকাশের পাখীদের মত করে আমি তাদের টেনে নামাব। ইস্রায়েলীয়দের কাছে যেমন বলা হয়েছে সেইভাবেই আমি তাদের শাস্তি দেব। 13ধিক্‌ তাদের, কারণ তারা আমার কাছ থেকে বিপথে চলে গেছে। তাদের সর্বনাশ হোক, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি তাদের মুক্ত করতে চাই কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। 14তাদের বিছানার উপর তারা বিলাপ করে, কিন্তু তারা অন্তর থেকে আমার কাছে কাঁদে না। শস্য ও নতুন আংগুর-রস পাবার জন্য তারা একত্র হয় এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করে। 15আমি তাদের যুদ্ধের শিক্ষা দিয়েছি ও শক্তিশালী করেছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে মন্দের ষড়যন্ত্র করে। 16তারা স্বর্গের দিকে ফেরে না; তারা খুঁতযুক্ত একটা ধনুকের মত। তাদের নেতারা তাদের অহংকারপূর্ণ কথাবার্তার জন্য মারা পড়বে, আর সেইজন্য ইস্রায়েলীয়েরা মিসর দেশে হাসি-তামাশার পাত্র হবে।

Currently Selected:

হোশেয় 7: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in