ইষ্রা ভূমিকা
ভূমিকা
ইষ্রা নামে বইটি হল ইস্রায়েলীয়দের আত্মিক বা ধর্মের ইতিহাস। ইষ্রা শুরু হয়েছে সেখান থেকে যেখানে বংশাবলি শেষ হয়েছে। কতগুলো ব্যক্তিগত স্মৃতি কথা (৭:২৭-৯:১৫পদ), বংশতালিকা ও দলিলপত্র একত্র করে বইটি লেখা হয়েছে। এটির চার ভাগের তিন ভাগ ইব্রীয় ভাষায় লেখা, কিন্তু সরকারী দলিলপত্র লেখা হয়েছে অরামীয় ভাষায়- যা ছিল তখনকার সরকারী দলিলপত্র লিখবার ভাষা। যখন বাবিল সাম্রাজ্যের পতন হচ্ছিল এবং যিহূদীরা নিজেদের দেশে ফিরে আসছিল তখন ইষ্রা লেখা হয়েছিল। যিহূদীদের প্রথম দল সরুব্বাবিলের পরিচালনায় প্যালেষ্টাইনে ফিরে এসেছিল (১-৬ অধ্যায়)। শত্রুদের ভীষণ বাধার সামনে তারা বেদী ও উপাসনা-ঘর তৈরী করেছিল। তখন নবী হগয় ও সখরিয় তাদের খুব উৎসাহ দিয়েছিলেন। ছয় ও সাত অধ্যায়ের মধ্যেকার সময়কাল ছিল ৫৮ বছর। সেই সময়ের মধ্যে রাণী ইষ্টেরের ঘটনা ঘটেছিল এবং পৃথিবীর ইতিহাসে লেখা মারাথন, থার্মোপীলি এবং সালামী নামে তিনটি বিখ্যাত যুদ্ধ হয়েছিল। ৪৫৮ খ্রীষ্টপূর্বাব্দে ইষ্রার পরিচালনায় আর একদল যিহূদী বন্দীদশা থেকে যিরূশালেমে ফিরে এসেছিল (৭-১০ অধ্যায়)। লোকদের সংশোধন করবার জন্য তাঁর ব্যক্তিগত চেষ্টার কথা ঐ অধ্যায়গুলোতে লেখা আছে।
বিষয়-সংক্ষেপ:
(ক) সরুব্বাবিলের অধীনে বন্দীদের যিরূশালেমে ফেরা (১-৬ অধ্যায়)
(খ) ইষ্রার অধীনে বন্দীদের যিরূশালেমে ফেরা (৭-১০ অধ্যায়)
Currently Selected:
ইষ্রা ভূমিকা: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000