YouVersion Logo
Search Icon

ইষ্টের ভূমিকা

ভূমিকা
ইষ্টের পুস্তকের বিষয়বস্তু হল এমন একদল যিহূদী সম্বন্ধে যারা প্যালেষ্টাইনে ফিরে গিয়ে যিরূশালেমে দেয়াল গাঁথবার কষ্টকর কাজ করবার চেয়ে পারস্যের সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে চেয়েছিল। বইটা অস্বাভাবিক, কারণ এর মধ্যে ঈশ্বরের নামের উল্লেখ নেই, অথচ ঈশ্বর যে তাঁর লোকদের দেখাশোনা করেন এই বইয়ে তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইষ্রা পুস্তকের ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের ঘটনাগুলো ঘটবার সময়ের মধ্যে যে ব্যবধান আছে সেই সময়ের মধ্যে ইষ্টের পুস্তকের ঘটনাগুলো ঘটেছিল। ইষ্টের নামে একজন ইব্রীয় অনাথ মেয়ে যিনি পরে পারস্য সাম্রাজ্যের রাণী হয়েছিলেন তাঁর নাম অনুসারেই বইটির নাম দেওয়া হয়েছে। যিহূদীদের পূরীম পর্বের সময় তারা এই বইটি পাঠ করে থাকে। এই পর্বের শুরুর বিষয় এই বইয়ে ব্যাখ্যা করা হয়েছে।
বিষয় সংক্ষেপ:
(ক) রাজা অহশ্বেরশের ভোজ এবং রাণী বষ্টীকে ত্যাগ (১ অধ্যায়)
(খ) ইষ্টেরের রাণীর পদ প্রাপ্তি (২ অধ্যায়)
(গ) মর্দখয় ও যিহূদীদের ধ্বংস করবার জন্য হামনের ষড়যন্ত্র (৩ অধ্যায়)
(ঘ) মধ্যস্থতা করবার জন্য ইষ্টেরের কাছে মর্দখয়ের অনুরোধ (৪ অধ্যায়)
(ঙ) রাজার কাছে ইষ্টেরের আবেদনের সফলতা (৫-৭ অধ্যায়)
(চ) হামনের পতন এবং যিহূদীদের উদ্ধার (৮:১-৯:১৬ পদ)
(ছ) পূরীম পর্ব (৯:১৭-৩২ পদ)
(জ) মর্দখয়ের সম্মান প্রাপ্তি (১০ অধ্যায়)

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in