YouVersion Logo
Search Icon

উপদেশক 3

3
সব কিছুর সময় আছে
1সব কিছুর জন্য একটা সময় আছে;
আকাশের নীচে প্রত্যেকটি কাজেরই
একটা নির্দিষ্ট সময় আছে-
2জন্মের সময় ও মরণের সময়,
বুনবার সময় ও উপ্‌ড়ে ফেলবার সময়,
3মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,
ভেংগে ফেলবার সময় ও গড়বার সময়,
4কাঁদবার সময় ও হাসবার সময়,
শোক করবার সময় ও নাচবার সময়,
5পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়,
ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,
রাখবার সময় ও ফেলে দেবার সময়,
7ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,
চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময়,
8ভালবাসবার সময় ও ভাল না বাসবার সময়,
যুদ্ধের সময় ও শান্তির সময়।
9যে কাজ করে সে তার পরিশ্রমের কি ফল পায়? 10ঈশ্বর মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি। 11তিনি সব কিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন, কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন তা মানুষ বুঝতে পারে না। 12আমি জানি, মানুষের জীবনকালে আনন্দ ও ভাল কাজ করা ছাড়া তার জন্য আর ভাল কিছু নেই। 13এটা ঈশ্বরের দান যে, সব মানুষ খাওয়া-দাওয়া করবে ও তার সব কাজে সন্তুষ্ট হবে। 14আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সংগে যোগ করা যায় না এবং কিছুই তা থেকে বাদ দেওয়াও যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
15যা কিছু আছে তা আগে থেকেই ছিল,
যা হবে তাও আগে ছিল;
যা হয়ে গেছে ঈশ্বর তা আবার ঘটান।
16আমি সূর্যের নীচে আর একটা ব্যাপার দেখলাম যে, ন্যায়বিচার ও সততার জায়গায় দুষ্টতা রয়েছে। 17আমি মনে মনে বললাম, “ঈশ্বর সৎ ও দুষ্ট এই দু’জনেরই বিচার করবেন, কারণ ঈশ্বরের কাছে সমস্ত ব্যাপার ও সমস্ত কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে।”
18আমি এ-ও ভাবলাম যে, মানুষকে ঈশ্বর পরীক্ষা করেন যাতে তারা দেখতে পায় তারা পশুদেরই মত, 19কারণ মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তা-ই ঘটে। এ যেমন মরে সেও তেমনি মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের। এই ব্যাপারে পশু আর মানুষের মধ্যে আলাদা কিছু নেই; কোন কিছুই স্থায়ী নয়। 20সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরী আর মাটিতেই ফিরে যায়। 21মানুষের প্রাণবায়ু যে উপর দিকে ওঠে আর পশুর প্রাণবায়ু নীচে মাটির তলায় যায় তা কে জানে?
22কাজেই আমি দেখলাম, নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভাল কিছু মানুষের জন্য নেই। ওটাই তার পাওনা, কারণ তার মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাকে দেখাতে পারে?

Currently Selected:

উপদেশক 3: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in