YouVersion Logo
Search Icon

উপদেশক 1

1
সব কিছুই অসার
1উপদেশকের কথা; তিনি যিরূশালেমের রাজা এবং দায়ূদের ছেলে।
2তিনি বলছেন, “অসার, অসার!
কোন কিছুই স্থায়ী নয়।
সব কিছুই অসার!”
3সূর্যের নীচে মানুষ যে পরিশ্রম করে
সেই সব পরিশ্রমে তার কি লাভ?
4এক পুরুষ চলে যায়,
আর এক পুরুষ আসে,
কিন্তু পৃথিবী চিরকাল থাকে।
5সূর্য ওঠে, সূর্য অস্ত যায়,
আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে গিয়ে
আবার সেখান থেকে ওঠে।
6বাতাস দক্ষিণ দিকে বয়,
তারপর ঘুরে যায় উত্তরে;
এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে।
7সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,
তবুও সাগর কখনও পূর্ণ হয় না;
যেখান থেকে সব নদী বের হয়ে আসে
আবার সেখানেই তার জল ফিরে যায়।
8সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লান্তি জন্মায়;
সেই সব বিষয়ে বলবার ভাষা কারও নেই।
চোখ যতই দেখুক না কেন সে আরও দেখতে চায়,
কান যতই শুনুক না কেন সে আরও শুনতে চায়।
9যা হয়ে গেছে তা আবার হবে,
যা করা হয়েছে তা আবার করা হবে;
সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।
10এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে,
“দেখ, এটা নতুন।”
কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল,
আমাদের কালের আগেই ছিল।
11আগেকার কালের লোকদের কথা কারও মনে নেই;
যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও
তারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মাবে।
জ্ঞান অসার
12আমি উপদেশক; আমি যিরূশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13আকাশের নীচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম। দেখলাম, কি ভারী কষ্টই না ঈশ্বর মানুষের উপর চাপিয়ে দিয়েছেন! 14সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই আমি দেখলাম; দেখলাম সমস্তই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
15যা বাঁকা তা সোজা করা যায় না;
যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করা যায় না।
16আমি মনে মনে বললাম, “আমার আগে যাঁরা যিরূশালেমে রাজত্ব করে গেছেন তাঁদের সকলের চেয়ে আমি জ্ঞানে অনেক বেড়ে উঠেছি; আমার অনেক জ্ঞান ও বুদ্ধি লাভ হয়েছে।” 17তারপর আমি জ্ঞান ও বুদ্ধি এবং নীতিহীনতা ও নির্বুদ্ধিতা সম্বন্ধে বুঝবার চেষ্টা করলাম। তাতে বুঝতে পারলাম যে, তা-ও বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়; 18কারণ জ্ঞান বাড়লে তার সংগে অনেক বিরক্তি বাড়ে, আর যত বুদ্ধি বাড়ে তত যন্ত্রণা বাড়ে।

Currently Selected:

উপদেশক 1: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in