1
রোমীয় 6:23
Kitabul Mukkadas
MBCL
গুনাহ্ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু আল্লাহ্ যা দান করেন তা আমাদের হযরত মসীহ্ ঈসার মধ্য দিয়ে অনন্ত জীবন।
Compare
Explore রোমীয় 6:23
2
রোমীয় 6:14
তোমরা তো গুনাহের গোলাম নও, কারণ তোমরা আল্লাহ্র রহমতের অধীন, শরীয়তের অধীন নও।
Explore রোমীয় 6:14
3
রোমীয় 6:4
আর সেইজন্য সেই তরিকাবন্দীর দ্বারা মসীহের সংগে মরে আমাদের দাফন করাও হয়েছে, যেন পিতা তাঁর মহাশক্তি দ্বারা যেমন মসীহ্কে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি।
Explore রোমীয় 6:4
4
রোমীয় 6:13
শরীরের কোন অংশকে অন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে গুনাহের হাতে তুলে দিয়ো না। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা লোক হিসাবে তোমরা বরং আল্লাহ্র হাতে নিজেদের তুলে দাও এবং ন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে তোমাদের সম্পূর্ণ শরীরকেই আল্লাহ্কে দিয়ে দাও।
Explore রোমীয় 6:13
5
রোমীয় 6:6
আমরা জানি যে, আমাদের গুনাহ্-স্বভাবকে অকেজো করবার জন্যই আমাদের পুরানো ‘আমি’কে মসীহের সংগে ক্রুশের উপরে হত্যা করা হয়েছে যেন গুনাহের গোলাম হয়ে আর আমাদের থাকতে না হয়
Explore রোমীয় 6:6
6
রোমীয় 6:11
ঠিক সেইভাবে এই কথার উপর ভরসা কোরো যে, মসীহ্ ঈসার সংগে যুক্ত হয়েছ বলে গুনাহের দাবি-দাওয়ার কাছে তোমরাও মরেছ, আর এখন আল্লাহ্র জন্য তোমরাও বেঁচে আছ।
Explore রোমীয় 6:11
7
রোমীয় 6:1-2
তাহলে কি আমরা এই বলব যে, আল্লাহ্র রহমত যেন বাড়ে সেইজন্য আমরা গুনাহ্ করতে থাকব? নিশ্চয়ই না। গুনাহের দাবি-দাওয়ার কাছে তো আমরা মরে গেছি; তবে কেমন করে আমরা আর গুনাহের পথে চলব?
Explore রোমীয় 6:1-2
8
রোমীয় 6:16
তোমরা কি জান না যে, গোলামের মত যখন তোমরা কারও হাতে নিজেদের তুলে দাও এবং তার হুকুম পালন করতে থাক তখন তোমরা আসলে তার গোলামই হয়ে পড়? সেইভাবে হয় তোমরা গুনাহের গোলাম হয়ে মরবে, নয় আল্লাহ্র গোলাম হয়ে ন্যায় কাজ করবে।
Explore রোমীয় 6:16
9
রোমীয় 6:17-18
কিন্তু আল্লাহ্র শুকরিয়া হোক, কারণ যদিও তোমরা গুনাহের গোলাম ছিলে তবুও যে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে সমস্ত দিল দিয়ে তোমরা তার বাধ্য হয়েছ। গুনাহের হাত থেকে ছাড়া পেয়ে তোমরা তো ন্যায়ের গোলাম হয়েছ।
Explore রোমীয় 6:17-18