1
রোমীয় 5:8
Kitabul Mukkadas
MBCL
কিন্তু আল্লাহ্ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে, আমরা গুনাহ্গার থাকতেই মসীহ্ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।
Compare
Explore রোমীয় 5:8
2
রোমীয় 5:5
এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ আল্লাহ্ তাঁর দেওয়া পাক-রূহের দ্বারা আমাদের দিল তাঁরই মহব্বত দিয়ে পূর্ণ করেছেন।
Explore রোমীয় 5:5
3
রোমীয় 5:3-4
কেবল তা-ই নয়, দুঃখ-কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ-কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব এবং খাঁটি স্বভাবের ফল আশা।
Explore রোমীয় 5:3-4
4
রোমীয় 5:1-2
ঈমানের মধ্য দিয়েই আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে আর তার ফলেই হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্ ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। আল্লাহ্র এই যে রহমতের পথে এখন আমরা চলছি সেখানে আমরা মসীহের মধ্য দিয়ে ঈমানের দ্বারাই পৌঁছেছি। আল্লাহ্র মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি।
Explore রোমীয় 5:1-2
5
রোমীয় 5:6
যখন আমাদের কোন শক্তিই ছিল না তখন ঠিক সময়েই মসীহ্ আল্লাহ্র প্রতি ভয়হীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন।
Explore রোমীয় 5:6
6
রোমীয় 5:9
তাহলে মসীহের রক্তের দ্বারা যখন আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে তখন আমরা মসীহের মধ্য দিয়েই আল্লাহ্র শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব।
Explore রোমীয় 5:9
7
রোমীয় 5:19
যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্য দিয়ে অনেককেই গুনাহ্গার বলে ধরা হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই ধার্মিক বলে গ্রহণ করা হবে।
Explore রোমীয় 5:19
8
রোমীয় 5:11
কেবল তা-ই নয়, যাঁর দ্বারা আল্লাহ্র সংগে আমাদের মিলন হয়েছে সেই হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্কে নিয়ে আমরা আনন্দও বোধ করছি।
Explore রোমীয় 5:11