“দেখ, আজ আমি তোমাদের সামনে একটা দোয়া ও একটা বদদোয়া তুলে ধরছি। আজ আমি তোমাদের কাছে তোমাদের মাবুদ আল্লাহ্র যে হুকুমগুলো দিলাম তা যদি তোমরা পালন কর, তবে এই দোয়া তোমরা পাবে। কিন্তু যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুম অমান্য কর এবং যে পথে চলবার হুকুম আমি আজ দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের কাছে নতুন এমন দেব-দেবীর পিছনে যাও, তবে তোমাদের উপর বদদোয়া পড়বে।