1
২ থিষলনীকীয় 2:3
Kitabul Mukkadas
MBCL
কেউ যেন কোন ভাবেই তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ সেই দিন আসবার আগে আল্লাহ্র বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ হবে, আর সেই অবাধ্যতার পুরুষ, যে জাহান্নামী, সে প্রকাশিত হবে।
2
২ থিষলনীকীয় 2:13
প্রভুর প্রিয় আমার ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই আল্লাহ্কে আমাদের শুকরিয়া জানানো উচিত, কারণ নাজাত পাবার জন্য আল্লাহ্ প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পাক-রূহের দ্বারা তোমাদের পবিত্র করবার মধ্য দিয়ে এবং সুসংবাদের সত্যের উপর তোমাদের ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ।
3
২ থিষলনীকীয় 2:4
“মাবুদ” বলে যা কিছু আছে সেই সমসে-র বিরুদ্ধে আর এবাদত করবার মত সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে; এমন কি, সে আল্লাহ্র এবাদত-খানায় বসে নিজেকে আল্লাহ্ বলে দাবি করবে।
4
২ থিষলনীকীয় 2:16-17-16-17
আমাদের হযরত ঈসা মসীহ্ নিজে এবং আমাদের পিতা আল্লাহ্ তোমাদের দিলে উৎসাহ দান করুন এবং সমস্ত ভাল কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনিই আমাদের মহব্বত করেছেন আর রহমত করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন।
5
২ থিষলনীকীয় 2:11
এইজন্য আল্লাহ্ তাদের কাছে এমন এক শক্তি পাঠাবেন যা তাদের ভুল পথে নিয়ে যাবে, যেন তারা মিথ্যায় বিশ্বাস করে।
6
২ থিষলনীকীয় 2:9-10
সেই অবাধ্যতার পুরুষ যখন আসবে তখন তার সংগে থাকবে শয়তানের শক্তি। সেই শক্তি প্রকাশ পাবে সব রকম মিথ্যা চিহ্ন এবং কেরামতী ও শক্তির কাজের মধ্যে, আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে। এই লোকেরা ধ্বংস হবে, কারণ নাজাত পাবার জন্য তারা সত্যকে ভালবাসে নি এবং তা গ্রহণও করে নি।
7
২ থিষলনীকীয় 2:7
কিন্তু যিনি তাকে বাধা দিয়ে রাখছেন তিনি সরে না যাওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবেন। তারপরে সেই অবাধ্যতার পুরুষ প্রকাশিত হবে।