1
১ শামুয়েল 17:45
কিতাবুল মোকাদ্দস
BACIB
তখন দাউদ ঐ ফিলিস্তিনীকে বললেন, তুমি তলোয়ার, বর্শা ও বল্লম নিয়ে আমার কাছে আসছ, কিন্তু আমি বাহিনীগণের মাবুদ, ইসরাইলের সৈন্যদের আল্লাহ্র নামে, তুমি যাঁকে উপহাস করেছ তাঁরই নামে, তোমার কাছে আসছি।
Compare
Explore ১ শামুয়েল 17:45
2
১ শামুয়েল 17:47
আর মাবুদ তলোয়ার ও বর্শা দ্বারা নিস্তার করেন না, এই কথাও এই সমস্ত সমাজ জানতে পারবে; কেননা এই যুদ্ধ মাবুদের, আর তিনি তোমাদেরকে আমাদের হাতে তুলে দিবেন।
Explore ১ শামুয়েল 17:47
3
১ শামুয়েল 17:37
দাউদ আরও বললেন, যে মাবুদ সিংহের থাবা ও ভালুকের থাবা থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনি এই ফিলিস্তিনীর হাত থেকে আমাকে নিস্তার করবেন। তখন তালুত দাউদকে বললেন, যাও, মাবুদ তোমার সহবর্তী হবেন।
Explore ১ শামুয়েল 17:37
4
১ শামুয়েল 17:46
আজ মাবুদ তোমাকে আমার হাতে তুলে দিবেন; আর আমি তোমাকে আঘাত করবো, তোমার দেহ থেকে মুণ্ড তুলে নেব এবং ফিলিস্তিনীদের সৈন্যের লাশ আজ আকাশের পাখি ও ভূমির পশুদের খেতে দেব; তাতে ইসরাইলে এক জন আল্লাহ্ আছেন তা সমস্ত দুনিয়া জানতে পারবে।
Explore ১ শামুয়েল 17:46
5
১ শামুয়েল 17:40
আর তিনি তাঁর লাঠিখানা হাতে নিলেন এবং বয়ে যাওয়া পানির স্রোত থেকে পাঁচখানি মসৃণ পাথর বেছে নিয়ে, নিজের কাছে যে ভেড়ার রাখালের ঝুলি ছিল তাতে রাখলেন এবং নিজের ফিঙ্গাটি হাতে করে ঐ ফিলিস্তিনীর কাছে এগিয়ে গেলেন।
Explore ১ শামুয়েল 17:40
6
১ শামুয়েল 17:32
তখন দাউদ তালুতকে বললেন, ওর জন্য কারো অন্তঃকরণ হতাশ না হোক; আপনার এই গোলাম গিয়ে এই ফিলিস্তিনীটার সঙ্গে যুদ্ধ করবে।
Explore ১ শামুয়েল 17:32