1
১ শামুয়েল 16:7
কিতাবুল মোকাদ্দস
BACIB
কিন্তু মাবুদ শামুয়েলকে বললেন, তুমি ওর মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করো না; কারণ আমি ওকে অগ্রাহ্য করলাম। কেননা মানুষ যা দেখে, তা কিছু নয়; যেহেতু মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু মাবুদ অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন।
Compare
Explore ১ শামুয়েল 16:7
2
১ শামুয়েল 16:13
অতএব শামুয়েল তেলের শিঙ্গা নিয়ে তাঁর ভাইদের মধ্যে তাঁকে অভিষেক করলেন। আর সেদিন থেকে মাবুদের রূহ্ দাউদের উপরে আসলেন। পরে শামুয়েল উঠে রামাতে চলে গেলেন।
Explore ১ শামুয়েল 16:13
3
১ শামুয়েল 16:11
পরে শামুয়েল ইয়াসিকে বললেন, এরাই কি তোমার সমস্ত ছেলে? তিনি বললেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন, সে ভেড়া চরাচ্ছে। তখন শামুয়েল ইয়াসিরকে বললেন, লোক পাঠিয়ে তাকে আনাও; সে না আসলে আমরা ভোজনে বসবো না।
Explore ১ শামুয়েল 16:11