1
১ বাদশাহ্নামা 18:37
কিতাবুল মোকাদ্দস
BACIB
হে মাবুদ, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও; যেন এই লোকেরা জানতে পারে যে, হে মাবুদ, তুমিই আল্লাহ্ এবং তুমিই এদের অন্তর ফিরিয়ে এনেছ।
Compare
Explore ১ বাদশাহ্নামা 18:37
2
১ বাদশাহ্নামা 18:36
পরে বিকাল বেলা কোরবানী সময়ে ইলিয়াস নবী কাছে এসে বললেন, হে মাবুদ, ইব্রাহিম, ইস্হাক ও ইসরাইলের আল্লাহ্, আজ জানিয়ে দাও যে, ইসরাইলের মধ্যে তুমিই আল্লাহ্ এবং আমি তোমার গোলাম ও তোমার কালাম অনুসারেই এসব কাজ করলাম।
Explore ১ বাদশাহ্নামা 18:36
3
১ বাদশাহ্নামা 18:21
পরে ইলিয়াস সমস্ত লোকের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়ে থাকবে? মাবুদ যদি আল্লাহ্ হন, তবে তাঁর অনুগামী হও; আর বাল যদি আল্লাহ্ হয়, তবে তাঁর অনুগামী হও। কিন্তু লোকেরা তাঁকে কোন জবাব দিল না।
Explore ১ বাদশাহ্নামা 18:21
4
১ বাদশাহ্নামা 18:38
তখন উপর থেকে মাবুদের আগুন পড়লো এবং পোড়ানো-কোরবানী, কাঠ, পাথর ও ধূলি গ্রাস করলো এবং প্রণালীস্থিত পানিও চেটে খেল।
Explore ১ বাদশাহ্নামা 18:38
5
১ বাদশাহ্নামা 18:39
তা দেখে সমস্ত লোক উবুড় হয়ে পড়ে বললো, মাবুদই আল্লাহ্, মাবুদই আল্লাহ্।
Explore ১ বাদশাহ্নামা 18:39
6
১ বাদশাহ্নামা 18:44
পরে সপ্তম বারে সে বললো, দেখুন, মানুষের হাতের মত ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র থেকে উঠছে। তখন ইলিয়াস বললেন, উঠে গিয়ে আহাবকে বল, রথে ঘোড়া যুড়ে নেমে যান, নাহলে বৃষ্টিতে আপনার ফিরে যাওয়া বাধা সৃষ্টি করবে।
Explore ১ বাদশাহ্নামা 18:44
7
১ বাদশাহ্নামা 18:46
আর মাবুদের হাত ইলিয়াসের উপরে অবস্থান করছিল, তাই তিনি কোমরবন্ধনী পরে যিষ্রিয়েলের প্রবেশ-স্থান পর্যন্ত আহাবের আগে আগে দৌড়ে গেলেন।
Explore ১ বাদশাহ্নামা 18:46
8
১ বাদশাহ্নামা 18:41
পরে ইলিয়াস আহাবকে বললেন, আপনি গিয়ে ভোজন পান করুন, কেননা ভারী বৃষ্টির আওয়াজ হচ্ছে।
Explore ১ বাদশাহ্নামা 18:41
9
১ বাদশাহ্নামা 18:43
আর তিনি তাঁর ভৃত্যকে বললেন, তুমি উঠে যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত কর। তাতে সে গিয়ে দৃষ্টিপাত করে বললো, কিছুই নেই। এভাবে সাত বার ইলিয়াস তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Explore ১ বাদশাহ্নামা 18:43
10
১ বাদশাহ্নামা 18:30
পরে ইলিয়াস সমস্ত লোককে বললেন, আমার কাছে এসো; তাতে সমস্ত লোক তাঁর কাছে এল। আর তিনি মাবুদের ভেঙ্গে-পড়া কোরবানগাহ্ সারালেন।
Explore ১ বাদশাহ্নামা 18:30
11
১ বাদশাহ্নামা 18:24
পরে তোমরা তোমাদের দেবতার নামে ডেকো এবং আমি মাবুদের নামে ডাকব; আর যে আল্লাহ্ আগুনের দ্বারা উত্তর দেবেন, তিনিই আল্লাহ্ হোন। সকলে জবাবে বললো, বেশ ভাল কথা।
Explore ১ বাদশাহ্নামা 18:24
12
১ বাদশাহ্নামা 18:31
কারণ ‘তোমার নাম ইসরাইল হবে,’ এই বলে মাবুদের কালাম যে ইয়াকুবের কাছে উপস্থিত হয়েছিল, তাঁর সন্তানদের বংশ-সংখ্যা অনুসারে ইলিয়াস বারোটি পাথর গ্রহণ করলেন।
Explore ১ বাদশাহ্নামা 18:31
13
১ বাদশাহ্নামা 18:27
পরে মধ্যাহ্নকালে ইলিয়াস তাদেরকে বিদ্রূপ করে বললেন, উচ্চৈঃস্বরে ডাক; কেননা সে দেবতা; সে ধ্যান করছে, বা কোথাও গেছে, বা পথে চলছে, কিংবা হয়তো ঘুমিয়ে গেছে, তাকে জাগানো চাই।
Explore ১ বাদশাহ্নামা 18:27
14
১ বাদশাহ্নামা 18:32
আর তিনি সেই পাথরগুলো দিয়ে মাবুদের নামে একটি কোরবানগাহ্ তৈরি করলেন এবং কোরবানগাহ্র চারদিকে দুই কাঠা বীজ ধরতে পারে, এমন একটি প্রণালী খনন করলেন।
Explore ১ বাদশাহ্নামা 18:32