1
১ বাদশাহ্নামা 17:14
কিতাবুল মোকাদ্দস
BACIB
কেননা ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, যেদিন পর্যন্ত মাবুদ ভূতলে বৃষ্টি না দেন, সেদিন পর্যন্ত তোমার ময়দার জালা শূন্য হবে না ও তেলের ভাঁড় শুকিয়ে যাবে না।
Compare
Explore ১ বাদশাহ্নামা 17:14
2
১ বাদশাহ্নামা 17:1
আর গিলিয়দ-প্রবাসীদের মধ্যবর্তী তিশ্বীয় ইলিয়াস আহাবকে বললেন, আমি যাঁর সাক্ষাতে দণ্ডায়মান, ইসরাইলের আল্লাহ্ সেই জীবন্ত মাবুদের কসম, এই কয়েক বছর শিশির কি বৃষ্টি পড়বে না; কেবল আমার কথা অনুসারে পড়বে।
Explore ১ বাদশাহ্নামা 17:1
3
১ বাদশাহ্নামা 17:13
ইলিয়াস তাকে বললেন, ভয় করো না; যা বললে, তা কর গিয়ে কিন্তু প্রথমে তা থেকে আমার জন্য একটি ক্ষুদ্র পিঠা প্রস্তুত করে আন; পরে তোমার ও ছেলেটির জন্য প্রস্তুত করো।
Explore ১ বাদশাহ্নামা 17:13
4
১ বাদশাহ্নামা 17:12
সে বললো, তোমার আল্লাহ্ জীবন্ত মাবুদের কসম, আমার ঘরে একটি পিষ্টকও নেই; কেবল জালায় এক মুষ্টি ময়দা ও ভাঁড়ে কিঞ্চিৎ তেল আছে, আর দেখ, আমি কিছু কাঠ কুড়াচ্ছি, তা নিয়ে গিয়ে আমার ও আমার ছেলেটির জন্য তা পাক করবো; পরে আমরা তা খেয়ে মরবো।
Explore ১ বাদশাহ্নামা 17:12
5
১ বাদশাহ্নামা 17:9
তুমি উঠ, সিডনের অন্তর্গত সারিফতে গিয়ে সেখানে বাস কর; দেখ, আমি সেখানে এক জন বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাবার হুকুম দিয়েছি।
Explore ১ বাদশাহ্নামা 17:9
6
১ বাদশাহ্নামা 17:16
মাবুদ ইলিয়াসের মাধ্যমে যে কালাম বলেছিলেন, সেই অনুসারে ঐ ময়দার জালা শূন্য হল না ও তেলের ভাঁড়ও শুকাল না।
Explore ১ বাদশাহ্নামা 17:16
7
১ বাদশাহ্নামা 17:15
তাতে সে গিয়ে ইলিয়াসের কথা অনুসারে কাজ করলো; আর সে এবং ইলিয়াস এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করলো।
Explore ১ বাদশাহ্নামা 17:15
8
১ বাদশাহ্নামা 17:10
তখন তিনি সারিফতে যাত্রা করলেন; আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হলেন, দেখ, সেই স্থানে এক জন বিধবা কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, আরজ করি, তুমি একটি পাত্রে কিঞ্চিৎ পানি আন, আমি পান করবো।
Explore ১ বাদশাহ্নামা 17:10
9
১ বাদশাহ্নামা 17:4
সেই স্থানে তুমি স্রোতের পানি পান করতে পাবে, আর আমি কাকদেরকে তোমার খাদ্যদ্রব্য যোগাবার হুকুম দিয়েছি।
Explore ১ বাদশাহ্নামা 17:4
10
১ বাদশাহ্নামা 17:11
সে স্ত্রীলোকটি তা আনতে যাচ্ছে, ইতোমধ্যে তিনি তাকে ডেকে বললেন, আরজ করি, আমার জন্য এক খণ্ড রুটি হাতে করে এনো।
Explore ১ বাদশাহ্নামা 17:11
11
১ বাদশাহ্নামা 17:6
আর কাকেরা তাঁর জন্য খুব ভোরে রুটি ও গোশ্ত এবং সন্ধ্যাবেলাও রুটি ও গোশ্ত এনে দিত; আর তিনি স্রোতের পানি পান করতেন।
Explore ১ বাদশাহ্নামা 17:6
12
১ বাদশাহ্নামা 17:7
কিছুকাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ঐ স্রোত শুকিয়ে গেল।
Explore ১ বাদশাহ্নামা 17:7
13
১ বাদশাহ্নামা 17:24
তাতে সেই স্ত্রী ইলিয়াসকে বললো, এখন আমি জানতে পারলাম, আপনি আল্লাহ্র লোক এবং মাবুদের যে কালাম আপনার মুখে আছে, তা সত্যি।
Explore ১ বাদশাহ্নামা 17:24
14
১ বাদশাহ্নামা 17:5
তখন তিনি গিয়ে মাবুদের কালাম অনুসারে কাজ করলেন, জর্ডানের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে গিয়ে অবস্থিতি করলেন।
Explore ১ বাদশাহ্নামা 17:5
15
১ বাদশাহ্নামা 17:22
তখন মাবুদ ইলিয়াসের কথায় কান দিলেন, তাতে বালকটির প্রাণ তার মধ্যে ফিরে এল, সে পুনর্জীবিত হল।
Explore ১ বাদশাহ্নামা 17:22