আজলে মুই এবাবোত্যে উবোস্ থানাগান্ চাং: তুমি অবিচারর শিগোল্ আর জুঙোল দুড়িগান খুলি দুয়ো, অত্যেচারিত গুনোরে মুক্তি দুয়ো আর পত্তি জুঙোল্ ভাঙি ফেলঅ, পেট পুরেদে মানুচ্চুনোরে তমা হানাগানি ভাগ্ গুরি দুয়ো, ঘুরি বেড়েয়্যে নাঢা মান্জ্যরে নিজো ঘরত্ আশ্রয় দুয়ো, লাংতা-বাংতা দেগিলে তারে কাবড় উরেই দুয়ো, আর নিজো কুদুম্মোগুনোত্তুন্ মুয়োন ফিরেই ন-নুয়ো। ইয়েনি গরানা অলঅ আজল্ উবোস্থানা।