যিশাইয় 58:4-5
যিশাইয় 58:4-5 CBT
উবোস্ থানার্ ফলে তুমি কোল্-কোজ্যে গুরি থাগঅ আর ঘুষি মারিনে একজন আর একজনরে আঘাত্ গুরি থাগঅ। তুমি এবাবোত্যেগুরি উবোস্ থেলে আশা গুরি ন-পারিবাদে যে, মুই তমা কধানি শুনিম্। মুই কি এবাবোত্যে উবোস্ থানাগান্ চেইয়োং? তমার্ উবোস্ থানাগান দঅ বানা নিজোরে দুঘ্ দেনা; সিয়েন বানা নল-খাগাড়া ধোক্ক্যেন মাঢাবো লোঙেয়্যে আর বস্তা ফাদা আহ্ ছেইয়ো উগুরে পড়ি থানা। ইয়েনরে কি তুমি উবোস্ থানা আর লগেপ্রভুর দোয়্যে দেগেবার দিন কঅ?





